Wednesday, June 24, 2026

দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ৭ উইকেটে জয় ভারতের

Date:

Share post:

দ্বিতীয় টি-২০( t-20) ম‍্যাচে জয় পেল ভারত( india)। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium ) তারা ৭ উইকেটে জিতল ইংল‍্যান্ডের( england) বিরুদ্ধে । ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক বিরাট কোহলির(virat kohli)। অভিষেক ম‍্যাচে অর্ধশতরান ঈশান কিষানের। এই জয়ের ফলে সিরিজ সমতায় আনল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল ১-১।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ইয়ন মর্গ‍্যানের দল। ইংল‍্যান্ডের হয়ে ৪৬ রান করেন জেসন রয়। জস বার্টলার করেন মাত্র শূন‍্য রান। মালান করেন ২৪ রান। ব্রিস্ট্রো করেন ২০ রান। ২৮ রান করেন মর্গ‍্যান। স্টোকস করেন ২৪ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চ‍্যাহাল।

জবাবে ব‍্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয় ভারত। এদিন কে এল রাহুলের সঙ্গে ওপেনিং করতে নামেন ঈশান কিষান। অভিষেক ম‍্যাচে দলকে ভরসা দিলেন তিনি। রাহুল শূন‍্য রানে আউট হলেও, ৫৬ রান করেন ঈশান। ৭৩ রান করে অপরাজিত বিরাট কোহলি। ২৬ রান করেন ঋষভ পান্থ। ইংল‍্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন সাম কুরান, ক্রিস জর্ডন এবং আদিল রশিদ।

আরও পড়ুন:চার্চিলের বিরুদ্ধে জয় চাইছেন শঙ্করলাল

Advt

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...