Wednesday, June 24, 2026

উত্তরপাড়ায় প্রার্থী প্রবীর, নির্দল হয়ে লড়তে চান আদি বিজেপি নেত্রী কৃষ্ণা

Date:

Share post:

উত্তরপাড়ায় বিজেপি (Bjp) প্রার্থী হিসেবে প্রবীর ঘোষালের (Prabir Ghosal) নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক বিক্ষোভ শুরু উত্তরপাড়া (Uttorpara) বিধানসভা জুড়ে। গত 30 বছর ধরে হুগলিতে (Hoogli) বিজেপি করা কৃষ্ণা ভট্টাচার্য (Krisna Bhattacharya), যিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য তাঁকে প্রার্থী না করে সদ্য তৃণমূল থেকে আসা প্রবীর ঘোষালকে প্রার্থী করায় ক্ষুব্ধ আদি বিজেপিরা। রবিবার দুপুরে বিজেপির প্রার্থী পদ ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু হয়ে যায়। তাঁদের বক্তব্য, যেভাবে দীর্ঘদিন ধরে বিজেপি করা কর্মীদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। প্রার্থী পদ ঘোষণার পরেই বিজেপির দেওয়াল লিখন মুছতেও দেখা যায় আদি কর্মীদের।

কৃষ্ণা ভট্টাচার্য বলেন, “30 বছর ধরে বিজেপি করলাম। আজ দেখা গেল, একশ্রেণীর নেতারা আমাকে বাদ দিয়ে প্রবীর ঘোষালকে প্রার্থী করলেন। যে প্রবীর ঘোষালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। আগামিকাল আমাদের কর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। আমি এই উত্তরপাড়া কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে জিতে দলকে দেখিয়ে দেব”।

আরও পড়ুন- বৈশাখীও নয় রিমঝিমও নয়, কসবা কেন্দ্রে ডাক্তার প্রার্থী বিজেপির


Advt

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...