Saturday, March 14, 2026

বিধি না মেনে শরীরে করোনা নিয়েই শুটিং করছেন বলি-অভিনেত্রী, FIR দায়ের থানায়

Date:

Share post:

মহারাষ্ট্রে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তখনই অসাবধান হতে দেখা গেল এক বলিউড অভিনেত্রীকে। শরীরে রয়েছে করোনাভাইরাস, সেই অবস্থাতেই শুটিংয়ে বলিউড অভিনেত্রী গওহর খান। তাঁর বিরুদ্ধে কোভিড বিধি না মানার জন্য FIR দায়ের করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। স্থানীয় পুলিশ তাঁকে কোয়ারেন্টাইনে থাকার কথা জানিয়েছিল। তিনি তা শোনেননি।

সোমবার গওহরের বিরুদ্ধে এফআইআর করে বিএমসি৷ তাদের অভিযোগ, অভিনেত্রী গওহর খান শরীরে করোনা নিয়েই বাড়ি থেকে বেরিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছেন৷ জানা গিয়েছে, ওয়ার্ডের কর্মীরা গত ১১ মার্চ অভিনেত্রীর বাড়িতে গিয়ে তাঁকে দেখে এসেছেন৷ গওহর সেই সময় জানিয়ে ছিলেন, তিনি বাড়িতেই থাকবেন৷ করোনার বিধি নিষেধ মেনে চলবেন৷ তারপরেই তাদের নজরে আসে, শরীরে করোনার জীবাণু নিয়ে, বিধি নিষেধ না মেনে নিয়মিত বাড়ি থেকে বের হচ্ছেন এবং শুটিংয়ের কাজও করছেন গওহর৷

আরও পড়ুন-রানির পায়ের তলায় পুত্রবধূ, শার্লি এবদো-র কার্টুন ঘিরে বিতর্ক

স্থানীয় পুলিশ জানিয়েছে, “অভিনেত্রী গওহর খানকে বারণ করা সত্ত্বেও তার এই ধরনের আচরণ একেবারেই ঠিক নয়৷ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল৷ তার বিরুদ্ধে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হবে৷” এই বিষয়ে এখনও পর্যন্ত গওহর খান কোনও মন্তব্য করেননি৷

মহারাষ্ট্রে ফের দাপট বাড়ছে করোনার। প্রত্যেকদিনই বহু মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর, সঞ্জয়লীলা বনশালী, মনোজ বাজপেয়ী, সিদ্ধান্ত চতুর্বেদী, তারা সুতারিয়াও৷ রণবীর ও বনশালী কোভিড আক্রান্ত হওয়ার কথা শুনে আলিয়া ভাট নিজেকে ঘরবন্দি করেছিলেন৷ কারণ, রণবীরের সঙ্গে ব্রহ্মাস্ত্র ও বনশালীর সঙ্গে গঙ্গুবাইয়ের শুটিং করছিলেন৷

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...