Friday, April 3, 2026

চক্রান্ত করছেন অমিত শাহ: মেজিয়ার সভা থেকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার প্রচার করছেন। বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় ঘনঘন অমিত শাহের সভা করাকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, বাঁকুড়ার (Bankura) মেজিয়ার জনসভা থেকে তিনি বলেন, “হোম মিনিস্টার দেশ চালাবে? না, তিনি কলকাতায় বসে চক্রান্ত করছেন। কোথায় কাকে গ্রেফতার করা হবে? শিল্পপতিদের ঘরে ঘরে রেড হচ্ছে। স্বরাষ্ট্র সচিবকে পর্যন্ত নোটিশ দিয়েছে এখন। নির্বাচনের সময়ে কেন সরকারি আধিকরারিদের হেনস্থা করা হচ্ছে। নন্দীগ্রামে (Nandigram) যারা কৃষক আন্দোলন করেছিলেন তাদের নোটিশ পাঠানো হচ্ছে কেন?”

অমিত শাহকে সরাসরি তোপ দাগেন মমতা। বলেন, “নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি। নির্বাচন কমিশন কে চালাচ্ছে? অমিত শাহ বাবু আপনি চালাচ্ছেন না তো? আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হোক।

তৃণমূল (Tmc) নেত্রী বলেন, তাঁকে মারার চক্রান্ত করা হচ্ছে। এই কারণেই নিরাপত্তা আধিকারিকদের রদবদল ঘটানোর চেষ্টা হচ্ছে। তিনি বলেন, “আমাকে খুন করলে বিজেপি গোল্লা পাবে। বাংলায় খেলা হবে জেতা হবে”।

আরও পড়ুন:আজও দফায় দফায় প্রার্থী নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তাল হেস্টিংস

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...