Monday, March 30, 2026

মমতার পায়ের চোট নিয়ে কী বলবেন বিজেপি নেতারা? পাঠ দিলেন অমিত শাহ

Date:

Share post:

নন্দীগ্রামে মনোনয়ন পেশ( got injury on the day of nomination filling) করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata in Banerjee Injured In Nandigram) পায়ে আঘাত লাগা নিয়ে কোনও নেতাই প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না। এই ভোট আবহে (West Bengal Assembly Election 2021) রাজ্য বিজেপি তথা বঙ্গ বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্টভাবে একথা জানিয়ে দিল।

সোমবার রাতে কলকাতার ওয়েস্টিন হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) এর নেতৃত্বে একটি বৈঠক বসে। বৈঠকে ছিলেন জেপি নাড্ডাও। দুজনেই স্পষ্ট জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে কোনও মন্তব্য গণমাধ্যম বা প্রকাশ্য সভায় করা যাবে না। যদি একান্তই কিছু বলতেই হয়, সেক্ষেত্রে কেবল দুটি বিষয় বলা যেতে পারে বলে শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে। এ ব্যাপারে রীতিমতো পাঠ পড়িয়ে দেওয়া হয়েছে। ‘আমরা ওঁর আরোগ্য কামনা করি। ওঁ সুস্থ হয়ে উঠুক’ , ঠিক এই উত্তরটিই এবার থেকে দেবেন বিজেপি নেতারা। এর বেশি আর একটিও শব্দ বলা চলবে না। যা কিছু বলার নির্বাচন কমিশনই মন্তব্য করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

গত বুধবার নন্দীগ্রামে গিয়ে পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। সে সময় অনেক বিজেপি নেতাই কটাক্ষ করছিলেন। কোনও কোনও ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণও হচ্ছিল। তাতে যারপরনাই বিরক্ত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। ভোটের আগে সবাইকে লাগাম পড়াতে ব্যস্ত কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। কারণ, বিজেপি নেতারা যত বেশি কটাক্ষ করছেন, তাতে মাইলেজ পাচ্ছেন আদতে নেত্রীই। তিনি বাংলার মানুষের সেন্টিমেন্ট কুড়োচ্ছেন।

 

Advt

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...