Wednesday, June 24, 2026

পূর্ব মেদিনীপুরে ৩ সভা তৃণমূলনেত্রীর, ঝাড়গ্রামে অভিষেক

Date:

Share post:

পশ্চিমবঙ্গের ভোট শুরু হতে বাকি ঠিক এক সপ্তাহ। তার আগে জোরদার প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। নন্দীগ্রামে (Nandigram) গিয়ে আহত হওয়ার পরেও ফের জখম পা নিয়ে হুইলচেয়ারে (Wheelchair) প্রচার শুরু করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, জঙ্গলমহলের পরে শুক্রবার, তাঁর গন্তব্য পূর্ব মেদিনীপুর। এদিন, পূর্ব মেদিনীপুরের এগরা, মেচেদা, পটাশপুরে মুখ্যমন্ত্রীর তিনটি সভা আছে তৃণমূলনেত্রীর।

আরও পড়ুন-অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ ফের কমিশনে যাচ্ছেন সৌগতরা

এই সভা ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ স্থানীয় বাসিন্দাদের যথেষ্ট উৎসাহ রয়েছে। পূর্ব মেদিনীপুরের এই জেলাগুলিতে গত কয়েকটি নির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল। তবে সেই সময় অবশ্য পূর্ব মেদিনীপুরে শাসকদলে ভাঙন ধরেনি। সুতরাং এই পরিস্থিতিতে দলের জয় অব্যাহত রাখাটাই মূল লক্ষ্য তৃণমূলনেত্রীর। তিনি নিজেও এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের প্রার্থী। উনিশ-কুড়ি তারিখ নন্দীগ্রামে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু আপাতত সেটি পিছিয়েছে। তবে পূর্ব মেদিনীপুর জুড়ে বিভিন্ন জায়গায় সভা করে দলীয় প্রার্থীদের মনবল বাড়াচ্ছেন মমতা।

এদিন ঝাড়গ্রামে দুটি সভা রয়েছে তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একটি বিনপুর, অপরটি নয়াগ্রাম বিধানসভা এলাকায়। ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহল এলাকায় অভিষেকের সভার ভিড় যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে পড়ছে তৃণমূল।

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...