Monday, April 13, 2026

“নাম বিভ্রাট!” এবার ময়নাগুড়িতে টলি তারকার নাম-পদবির অন্য প্রার্থী বিজেপির

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ নির্বাচনে ( Assembly Election) বিজেপির (BJP) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভ-প্রতিবাদ-অনশন-অবরোধ-ভাঙচুর-অগ্নিসংযোগ-রক্তারক্তি অব্যাহত। আরও মুখ পুড়েছে ঘোষিত দুই কেন্দ্রে (চৌরঙ্গিতে সোমেন মিত্র জায়া শিখা মিত্র ও কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে মালা সাহার স্বামী তরুণ সাহা) নিজেদের প্রার্থী পদ অস্বীকার করায়। প্রার্থী তালিকা প্রকাশের পর শুধু বিক্ষুব্ধরা নয়, বিজেপির কট্টর সমর্থকরাও স্বীকার করে নিয়েছেন, ২৯৪ কেন্দ্রে যোগ্য প্রার্থীর অভাব প্রকট।

এরই মাঝে আবার নাম বিভ্রাট। এক্ষেত্রে অবশ্য বিজেপির কোনও দোষ নেই। এখানে যে নামই সব গণ্ডগোলের মূলে। গতকাল, বৃহস্পতিবার বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই তা হাড়ে-হাড়ে টের পাচ্ছেন ‘’খড়কুটো’’ খ্যাত সৌজন্য ওরফে টলি অভিনেতা (Tollywood Actress) কৌশিক রায় (Kaushik Roy) । গতকাল থেকে একের পর এক ফোনে জেরবার অভিনেতা!

কৌশিক রায় আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ময়নাগুড়ি (Moinagudi) কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোট লড়ছেন! খোদ কলকাতার ছেলে, উত্তরবঙ্গের সঙ্গে দূর দূর পর্যন্ত তাঁর যোগাযোগ নেই। সেই উত্তরের জেলার প্রার্থী! আসন জিততে স্টার ফ্যাক্টর খাটবে তো? এমন নানাবিধ প্রশ্ন বাণে জেরবার “সৌজন্য”!

তিনি আর থাকতে পারলেন না। গেরুয়া শিবিরে সদ্য যোগ দেওয়া এই সেলিব্রিটি সদস্যটি জানিয়ে দিলেন, “আরে, আমি ওই কৌশিক রায় নই। আমি ভোটে দাঁড়াইনি। ওই প্রার্থী কৌশিক রায় ঠিকই, কিন্তু অন্য কেউ। আমি নই।”

Advt

 

 

 

Related articles

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...