Tuesday, June 23, 2026

বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এবার মোতায়েন থাকবে রাজ্য পুলিশও, সিদ্ধান্ত কমিশনের

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও মোতায়েন থাকবে ভোট বুথের বাইরে। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। ২৭ মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। সূত্রের খবর, আগামী ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনে কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে সব মিলিয়ে ১১ হাজার ৮১৫ জন রাজ্য পুলিশকর্মীও মোতায়েন থাকবেন। যার মধ্যে ৫৪০ জন সশস্ত্র বাহিনীর পুলিশ, ৮ হাজার ৯২৬ জন বিনা অস্ত্রধারী, ১১২ জন ইন্সপেক্টর, ১৪৭০ জন এএসআই এবং ৩৬৭ জন মহিলা পুলিশ থাকবেন।

আরও পড়ুন-জোট ভাঙার বার্তা দিয়ে বাম-আইএসএফের বরাদ্দ আসনে প্রার্থী দিল কংগ্রেস

এর আগে বুথের বাইরে একমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তারপরই তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল দিল্লিতে এ বিষয়ে অভিযোগ জানায়। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোটে কারচুপির অভিযোগও তুলেছিলেন শাসকদলের নেতারা। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নেওয়া রাজ্য পুলিশ মোতায়েনের এই নয়া সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...