Saturday, April 4, 2026

BJP কর্মীরা কঠোর পরিশ্রম করেন তাই কোভিডে আক্রান্ত নয়, দাবি বিধায়কের

Date:

Share post:

ভ্যাকসিন আসার পর মানুষ দিন দিন অসতর্ক হয়ে পড়েছে। আর সেটাই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আবারও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে করোনার নতুন ঢেউ। এহেন পরিস্থিতিতে আজব মন্তব্য করে বসলেন গুজরাটের (Gujrat) বিজেপি (BJP) বিধায়ক গোবিন্দ প্যাটেল। তাঁর দাবি, যাঁরা পরিশ্রম করেন, তাঁরা কখনই করোনা আক্রান্ত হবেন না। বিজেপি কর্মীরা অনেক পরিশ্রম করেছেন।

ভোটের প্রচারে কোথাও মানা হচ্ছে না কোভিড বিধি। এতে সংক্রমণ বাড়ছে না? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাজকোট (দক্ষিণ)-এর বিজেপি বিধায়ক গোবিন্দ প্যাটেল বলেন,”যাঁরা কঠোর পরিশ্রম করেন তাদের করোনভাইরাস সংক্রমণ হয় না। বিজেপি কর্মীরা কঠোর পরিশ্রম করেন এবং তাই কোনও একক কর্মীও ভাইরাসে আক্রান্ত হয়নি”।

আরও পড়ুন-করোনা আক্রান্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত

তবে পরবর্তীতে এই বিধায়ক বলেন, তিনি ভুল করে বিজেপি শব্দটি ব্যবহার করেছেন। তিনি আসলে শ্রমিকদের কথা বলতে চেয়েছিলেন। তিনি বলেন, “আমি বলতে চেয়েছিলাম শ্রমিকরা করোনায় আক্রান্ত হবেন না। সেখানে ভুলবশত বিজেপি কথাটি বলে ফেলেছি। এটা আমার ভুল। আমি আমার কথা ফেরত নিচ্ছি।”

উল্লেখ্য, কয়েকমাস আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। এক মাস আগে প্রচারে গিয়েই কোভিড আক্রান্ত হন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এছাড়াও বিজেপির অনেক নেতা মন্ত্রীরাই এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...