Wednesday, June 24, 2026

খেলা দেখতে গিয়ে আহত শতাধিক

Date:

Share post:

জাতীয় পর্যায়ের কবাডি (Kabaddi) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিপত্তি। ভেঙে পড়ল দর্শকাসন, আহত শতাধিক।

তেলঙ্গানার সূর্যপটের অফিস ময়দানে আয়োজিত হয়েছিল জাতীয় কবাডি টুর্নামেন্ট । উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়েছিলেন হাজারো দর্শক। তখনই হঠাৎ ভেঙে পড়ে দর্শকাসন। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

৪৭তম জুনিয়র ন্যাশনাল কবাডি টুর্নামেন্ট চলছিল সূর্যপেটের এসপি অফিস ময়দানে।  আগামী ২৫ মার্চ পর্যন্ত চলার কথা এই টুর্নামেন্ট। সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামেই উপস্থিত ছিলেন সে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি শ্রীনিবাস গৌড় ও অন্য আরেক মন্ত্রী জগদীশ রেড্ডি।

খেলা দেখার জন্য কাঠের পাটাতন দিয়ে অস্থায়ী দর্শকাসন বানানো হয়েছিল। এক একটি স্ট্যান্ডে ৫ হাজার দর্শক বসার মতো আয়োজন করা হয়েছিল। এসপি ময়দানে ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা রয়েছে।  কিন্তু জমায়েত হয়েছিল তার থেকে বেশি। তাই অধিক জমায়েত সামলাতে না পেরেই ভেঙে পড়ে একটি স্ট্যান্ড। এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের।

আরও পড়ুন:আগামী মরশুমে রিয়ালের দায়িত্বে থাকছেন জিদান

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...