Saturday, June 27, 2026

সরকার যতই মিথ্যা মামলা দিক, প্রতিটি আসনে জিতবে বিজেপি, বললেন মুকুল

Date:

Share post:

সরকার যতই মিথ্যে মামলা দিক, যতই ফাঁসানোর চেষ্টা করুক, লাভ হবে না। বিজেপিই (Mukul Roy) এবার এ রাজ্যে ক্ষমতায় আসছে। মঙ্গলবার নিজের নির্বাচনী প্রচারের ফাঁকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়। তিনি বলেন, “সরকার যতই পরিকল্পিতভাবে মিথ্যা কেস দিক। নিশ্চিতভাবে এবার সরকারে আমরাই আসব।”

কুড়ি বছর পর ভোটের ময়দানে সরাসরি সম্মুখ সমরে মুকুল রায়। এর আগে ২০০১ সালে উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে ভোটে দাঁড়িয়ে ছিলেন তিনি। হেরে যান। এরপর মাঝের দীর্ঘ সময় রাজ্যসভার সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী, নানা দায়িত্ব তিনি সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের চাণক্য। তবে ভোটে লড়েননি আর। এরপর তৃণমূল ছেড়ে বিজেপির সঙ্গে রাজনীতির নতুন ইনিংস শুরু হয়। এবার বিজেপির হয়ে ফের একবার ভোটের লড়াইয়ের ময়দানে। মুকুল রায়ের অন্যতম প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। এদিন মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “রাজ্য সরকার নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অনেক কেস দেবে, যুদ্ধ করবে। কিন্তু শেষমেশ আমরাই ক্ষমতায় আসব। রাজ্যের প্রতিটি আসনেই বিজেপি জিতবে বলে আশাবাদী ।

সম্প্রতি লাভপুরে সিপিএম সমর্থক তিন ভাইকে হত্যা মামলায় জামিন পেয়েছেন মুকুল রায়। যে মামলায় তাঁর বিরুদ্ধে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। গত ২২ মার্চ বোলপুর আদালতে জামিন পান এই মুকুল। আপাতত সব রকম আইনি জটিলতাকে দূরে সরিয়ে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছেন মুকুল।

Advt

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...