Saturday, April 4, 2026

এবার থেকে শোভন সংক্রান্ত কোনও প্রশ্নের জবাব তিনি দেবেন না, স্পষ্ট জানালেন রত্না

Date:

Share post:

বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। এতদিন পর্যন্ত তিনি ‘আমার স্বামী’ এবং ‘আমার সন্তানের বাবা’ বলে পরিচয় দিয়ে এসেছেন শোভন চট্টোপাধ্যায়কে। কিন্তু বুধবার তিনি সংবাদমাধ্যমের সামনে অন্যরকম কথা বললেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, এরপর থেকে শোভন সংক্রান্ত কোনও প্রশ্নের জবাব তিনি দেবেন না।

দীর্ঘদিন ধরে শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তাঁরা এখনও স্বামী-স্ত্রী। তৃণমূলের নির্বাচনী ইস্তাহার নিয়ে মঙ্গলবার ১২০ নম্বর ওয়ার্ডের রায় বাহাদুর রোডে তৃণমূলের কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রত্না। সেখানে নির্বাচনের মুখে শোভনের অনুপস্থিতিতি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সেই সময় রত্না স্পষ্ট উত্তর দেন, “শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও প্রশ্ন করবেন না আমাকে। তিনি এখন আর আমার জীবনে নেই। শোভনকে নিয়ে কোনও কথাও শুনতে চাই না আমি।”

আরও পড়ুন-প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রই হবে একতলায়, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

সম্প্রতি বেহালা পূর্বের প্রার্থীপদ নিয়ে অসন্তোষের জেরে বিজেপি ত্যাগ করেছেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তারকা মুখ পায়েল সরকার। শোভনকে প্রার্থী না করা নিয়ে দলীয় সূত্রে খবর, শোভনকে বেহালা পূর্বে প্রার্থী করলে রাজনীতির চেয়ে তাঁর ব্যক্তিগত ‘কেচ্ছা’ নিয়েই বেশি চর্চা হত। তাই ইচ্ছাকৃত ভাবেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। তাই বেহালা পূর্বের প্রার্থী না হতে পেরে শোভন-বৈশাখী দু’জনে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও, সে নিয়ে মাথা ঘামায়নি কেন্দ্রীয় নেতৃত্ব।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...