Saturday, April 4, 2026

ভোটের ময়দানেও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট করলেন গৌতম গম্ভীর

Date:

Share post:

ভোটের ময়দানেও প্রচারের শেষ দিনে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট করলেন গৌতম গম্ভীর। প্রচারের শেষ দিনে সোনামুখী এবং বাঁকুড়াতে র‍্যালি করেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার। মোট আট দফার নির্বাচনের প্রথম পর্যায়ে প্রচারের শেষ দিনে বাঁকুড়া ও সোনামুখীতে এসে র‍্যালির মাধ্যমে উন্নয়নের বার্তা দিয়ে গেলেন বিজেপি সাংসদ গম্ভীর। তিনি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছর ধরে খেলেছেন। মানুষ সেটা খুব ভালো মতোই বুঝতে পারছে। এটা হল বিজেপি সরকারকে তুচ্ছ করে তাদের জবাব দেওয়ার আসল সময়।’ সেই সঙ্গে সোনার বাংলা গড়ার অঙ্গীকারও করেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক।
এমনকি তৃণমূলের বিধায়কদেরও আক্রমণ করে গম্ভীর দাবি করেন, বিজেপি সত্যিকারের লোকদেরই প্রার্থীর টিকিট দিয়েছে। সমাজের সব ধরনের লোকদেরই টিকিট দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৭ তারিখ থেকে বাংলায় শুরু হচ্ছে ভোট পর্ব। ৮ দফায় লড়াই হবে ২৯৪টি আসনের জন্য। মে মাসের ২ তারিখ হবে নির্বাচনের ফল ঘোষণা। তারপরই বোঝা যাবে কে বসবে বাংলার মসনদে।

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...