Wednesday, June 24, 2026

কথা রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী, বিভীষণ হাঁসদার মেয়ের চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিলেন সায়ন্তিকা

Date:

Share post:

প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর আর ফিরেও তাকাননি তিনি। মাস চারেক আগে বাঁকুড়ার চতুরডিহি গ্রামের এক আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন শাহ। পাত পেড়ে খেয়ে অমিত বলেছিলেন বিভীষণ হাঁসদার মেয়ের চিকিৎসার ভার নেবেন তিনি। কিন্তু এখন তা অতীত। ঠিক এমন সময় ‘দেবদূত’ হয়ে এলেন এলাকার তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কথা দিয়ে বললেন, ভোটে জিতলে বিভীষণের মেয়ের চিকিৎসার ভার নেবেন তিনি।

আরও পড়ুন-দাসপুর, চন্দ্রকোণায় ও ডেবরায় সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গত ৫ নভেম্বর বাঁকুড়ায় বিভীষণ হাঁসদার বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘদিন ধরে বিভীষণের মেয়েটি হাই সুগারে আক্রান্ত। ভেবেছিলেন মেয়েটারও চিকিৎসা হবে। তাঁর চিকিৎসার জন্য বিজেপি’র সাহায্য চেয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী ফিরে যাওয়ার পর আর কেউ তেমন ফিরে তাকাননি।

অবশেষে ওই চতুরডিহি গ্রামে প্রচারে গিয়েই হাঁসদার বাড়িতে ঢুকে পড়লেন সায়ন্তিকা। কথা দিলেন, নির্বাচনে জিতলে রচনার চিকিৎসা করাবেন। সায়ন্তিকা আশ্বাস দিয়েছেন, তিনি বাংলারই মেয়ে। এসে প্রতিশ্রুতি দিয়ে চলে যাবেন না। বাঁকুড়ায় থেকে কাজ করবেন। সেই কাজ করার সুযোগ বাঁকুড়া তাঁকে দেয় কিনা, বলবে সময়।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...