Saturday, June 20, 2026

ঢাকায় প্রকাশিত হল ‘বঙ্গবন্ধু ফর ইউ’

Date:

Share post:

তপশ্রী গুপ্ত, ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা দিবসের পরদিন আনুষ্ঠানিক প্রকাশ হল সত্যম রায়চৌধুরী সম্পাদিত ‘বঙ্গবন্ধু ফর ইউ’র। ঢাকা প্রেস ক্লাবে শনিবার এই বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ। গত ৬ ফেব্শেরুয়ারি কলকাতা প্রেস ক্লাবে তাঁর হাতেই হয়েছিল এই বইয়ের প্রচ্ছদ প্রকাশ।শেখ মুজিবের জন্মমাস হিসেবে এই দেশে গোটা মার্চ জুড়ে হয় উৎসব। তারই অঙ্গ এই বই প্রকাশ। শতবর্ষ পেরিয়ে আসা হাজার বছরের সেরা বাঙালিদের অন্যতম শেখ মুজিবুর রহমানকে লেখকের শ্রদ্ধার্ঘ্য।

কেন বঙ্গবন্ধুকে নিয়ে বই সম্পাদনার কথা ভাবলেন, নিজেই ব্যাখ্যা করলেন সত্যম রায়চৌধুরী। এককথায় বলতে গেলে পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে প্রত্যয়িত করার জন্য। আজকের ছেলেমেয়েদের বড় অংশ বাংলা সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে তত জানে না। অথচ এই বাংলা ভাষাকে মর্যাদা দিতে নতুন এক রাষ্ট্রের জন্ম দিয়েছেন শেখ মুজিব। সেই ইতিহাস জানা দরকার নবীনদের। সত্যমবাবু তাঁর ছেলেবেলার স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন। ‘আমার মামাবাড়ি কুষ্টিয়ায়। একাত্তরে দীর্ঘ নমাসের যুদ্ধ আমি দেখেছি। সেই বছর ছয়েক বয়সে পাক সেনাদের নৃশংসতা, লুকিয়ে হেঁটে দেশের বাড়ি হুগলিতে ফেরার যন্ত্রণাময় অভিজ্ঞতা আজও মনে দাগ কেটে আছে। সেই সঙ্গে মনে আছে, কাগজ পাকিয়ে মাইক তৈরি করে মুজিবের মত ভাষণ দিতাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জয় বাংলা।’

আরও পড়ুন:আমরা যা বলি তাই করি, তাই ভোটটাও আমাদেরই দিন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বইটি প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দলিল। ভবিষ্যতে গবেষণার কাজে লাগবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, সারা পৃথিবীর মানুষের অনুপ্রেরণা। তাঁর আহ্বানে জীবনকে মুঠোয় নিয়ে যুদ্ধে গেছে লক্ষ লক্ষ মানুষ। শহীদ হয়েছে ৩০ লক্ষ। তাঁর আদর্শে ভাবতে হবে, আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। ধর্ম তার পর।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ পঙ্কজ নাথ ও অসীম উকিল, ডাঃ কামরুল হাসান, সাংবাদিক শ্যামল দত্ত, কলাম লেখক সুভাষ সিংহ রায়, প্রকাশক শঙ্কর মন্ডল এবং মেজর শামসুল আরেফিন।

ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে বই প্রকাশিত হল। কলকাতার দীপ প্রকাশন ও ঢাকার বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস এই বই প্রকাশ করেছে, সহযোগিতায় ফ্রেন্ডস অফ বাংলাদেশ। লেখকের ফর ইউ সিরিজে এটি সপ্তম বই।

Advt

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...