Wednesday, June 10, 2026

বঙ্গ- বিজেপিতে বাঙালি নেতারা কি হারিয়েই গেলেন?

Date:

Share post:

যত দিন যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে, বাংলার বিজেপি আর বাঙালি’র হাতে নেই৷

কিছু লোক বলতে পারেন এসব কথা চরম প্রাদেশিকতা৷ ভাবলে ভাবতেই পারেন, কিছু যায় আসেনা৷ তবে এসব ছেঁদো কথা বলার আগে উত্তরপ্রদেশ বা গুজরাত- বিজেপি’র শীর্ষ নেতা হিসাবে পাঁচজন বাঙালিকে ঢুকিয়ে এসে মুখ খুলবেন৷ আজ বাংলা গলা তুলে জানতে চায়, বঙ্গ- বিজেপিতে বাঙালি নেতারা কি ক্রমশই ‘বিরল’ প্রজাতি হয়ে উঠছেন ?

হারিয়েই গেলেন?
গত ২৬ মার্চ, শুক্রবার এবং শনিবার, ২৭ মার্চ, পর পর দু’দিন রাজ্যের Chief Electoral Officer-কে দু’টি স্মারকলিপি দিয়েছে বঙ্গ-বিজেপি৷ রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়ে কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে ওই দুই স্মারকলিপিতে৷ বেশ করেছেন৷ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কিছু বক্তব্য বা অভিযোগ থাকলে কমিশনকেই তো জানাবে৷

বিষয় এটি নয়৷ ওই দুই স্মারকলিপি’র তলায় কারা কারা সই করেছেন, সেটাই আলোচ্য বিষয়৷ মাথায় রাখতে হবে কমিশনে স্মারকলিপি পেশ করছে পশ্চিমবঙ্গ- বিজেপি৷
২৬ মার্চের স্মারকলিপির তলায় সই করেছেন ৫ জন৷ তাঁরা হলেন,
১) কৈলাস বিজয়বর্গীয়
২) শিশির বাজোরিয়া
৩) অশ্বিনী বৈষ্ণো
৪) ওম পাঠক
৫) অর্জুন সিং৷

২৭ মার্চের স্মারকলিপির তলায় সই করেছেন ৩ জন৷ তাঁরা হলেন,
১) শিশির বাজোরিয়া
২) অর্জুন সিং
৩) অশ্বিনী বৈষ্ণো৷

দু’দিনে মোট ৮জন সই করেছেন৷ ৩ জন ‘কমন’৷ মুখ ৫টি৷ এবং এই ৫ জনের একজনও বাঙালি নন৷ এর পরেই স্বছন্দে প্রশ্ন তোলা যায়, বঙ্গ- বিজেপিতে কি বাঙালি নেতারা শেষ পর্যন্ত হারিয়েই গেলেন? এই আশঙ্কাই তো করা হচ্ছিলো বেশ কিছুদিন ধরে৷ বাংলার শাসন- ক্ষমতা দখল করার দাবি জানাচ্ছে যে দলটি, সেই দলের গুরুত্বপূর্ণ এক প্রতিনিধিদলে একজনও বাঙালি থাকবে না ? বাংলায় যারা বিজেপির কর্মী-সমর্থক-ভোটার, তাদের ৯৫ শতাংশই বাঙালি৷ আর এই ৯৫ শতাংশ বাঙালির প্রতিনিধিত্ব করছেন ৫ জন অ-বাঙালি ? গুজরাত, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যে মোদি’জি বা শাহ’জি পারবেন বাঙালিদের দলের মুখ বানাতে ? এই চেষ্টা করলেই ওনারা বুঝবেন কত ধানে কত চাল ৷ কিন্তু বাংলায় সহজেই তা ভাবতে পারছেন, করতেও পারছেন৷ পারছেন এই কারনেই রাজ্য-বিজেপি আসলে ‘ওল্টানো কচ্ছপ’৷ ভিন রাজ্য থেকে কেউ এসে উল্টে দিলে, চলাফেরার ক্ষমতা পায়৷

আরও পড়ুন- বেনজির ভোট প্রচার, আম বিক্রি করে জনসংযোগ করলেন তামিলনাড়ুর এই প্রার্থী

তর্কের খাতিরে যদি ধরা যায়, বাংলার শাসন ক্ষমতায় আসবে বিজেপি, তখনও তো প্রতি পদে এমন ছবিই ধরা পড়বে ?
আরও একবার স্পষ্ট হলো বঙ্গ-বিজেপির ‘বাঙালি’ নেতারা নেহাতই ‘ল্যাম্পপোস্ট’৷ আসল কলকাঠি নাড়েন অবাঙালিরাই৷

সত্যি, বঙ্গ- বিজেপিতে বাঙালি নেতারা হারিয়েই গেলেন৷

আরও পড়ুন- বিজেপি প্রার্থী লকেটকে বিষাক্ত রং ছোঁড়ার অভিযোগ, হারের ভয়ে নাটক বলছে তৃণমূল

Advt

Related articles

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...