Sunday, February 22, 2026

জঙ্গলমহলে ভোট মিটতেই পুরোনো মামলায় ছত্রধরকে গ্রেফতার করল NIA

Date:

Share post:

ফের গ্রেফতার ছত্রধর মাহাতো (Chatradhar Mahato)। একটি পুরোনো খুনের মামলায় (Muder Case) তাঁকে গ্রেফতার (Arrest) করল NIA. লালগড়ে (Lalghar) তৃণমূল (TMC) নেতার বাড়ি যায় NIA ৪০ জনের একটি টিম। সেখান থেকেই ছত্রধরকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

২০০৯ সালে সিপিএম নেতা (CPIM Leader) প্রবীর মাহাতোকে (Prabir Mahato) খুনের মামলায় ছত্রধর মাহাতোকে গ্রেফতার করেছে NIA. তদন্তকারী সংস্থার নোটিশ সত্ত্বেও হাজিরা না দেওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। হাজিরা প্রসঙ্গে অবশ্য ছত্রধর আগেই জানিয়ে ছিলেন, তিনি হাজিরা দিতে চান না, তেমনটা নয়। শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেননি, সেটা তিনি আদালত ও NIA-কে জানিয়েছি। তিনি আইনে আস্থাশীল। আদালতকে সম্মান করেন।

তবে পুরোনো এই খুনের মামলা প্রসঙ্গে ছত্রধর বলেছিলেন, “আমি ১০ বছর জেলে ছিলাম। যে মামলা চলছিল, বিচারাধীন, সেই মামলা হাতে নিয়ে নেওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিচারধীন মামলা, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

উল্লেখ্য, ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালগড় কেন্দ্রে শনিবার প্রথম দফার নির্বাচনে ভোট দেন সস্ত্রীক ছত্রধর মাহাতো। এক দশকেরও বেশি সময় পর কোনও নির্বাচনে ভোট দিলেন তিনি। এবং ভোট দিয়ে ছত্রধরের দাবি ছিল, ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল।

আরও পড়ুন:দোলের দিন কী কী সতর্কতা? জেনে নিন এক ঝলকে

Advt

spot_img

Related articles

ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে বিস্ফোরণ! জখম ২ কোবরা জওয়ান

মাও -বিরোধী অভিযানের মাঝেই ভয়ঙ্কর আইইডি (IED) বিস্ফোরণ! ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand Maoist attack) পশ্চিম সিংভূমের সারান্ডা অঞ্চলে।...

বিয়ে নিয়ে অশান্তি, তরুণীকে নারকীয় অত্যাচার লিভ ইন পার্টনারের

গুরগাঁওতে (Gurugram) ডেটিং অ্যাপে আলাপের পর পছন্দের সঙ্গীর সাথে লিভ ইনে (Live in)থাকতেন ১৯ বছরের তরুণী। কিন্তু দুঃস্বপ্নেও...

ভাঙড়ে শওকত-খাইরুলের উপর হামলা, অভিযোগের আঙুল আইএসএফের দিকে 

উত্তপ্ত ভাঙড়, ক্যানিং উত্তর-পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla)গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেতা খাইরুল ইসলাম। শনিবার...

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮...