Saturday, June 27, 2026

মিঠুন-শাহর রোড শো-তে ভিড় বাড়াতে শাড়ি, টাকা বিলি!

Date:

Share post:

লোক হচ্ছে না কোনওভাবেই। দিল্লি-মুম্বই থেকে উড়িয়ে আনা সংবাদমাধ্যমের কাছে পাছে মাথা হেঁট হয়ে যায়! তাই দরকার লোকসমাগম। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ৩০ হাজার গেরুয়া শাড়ির সঙ্গে নগদ আড়াইশো টাকা করে বিলি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শাড়ি-টাকা বিলিয়ে রীতিমতো বিশাল সমাবেশ দেখানোর চেষ্টাতে কোনওরকম খামতি রাখল না গেরুয়া শিবির।

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে মঙ্গলবার রেয়াপাড়া এবং তেরপাখিয়া এলাকা থেকে হাজার হাজার শাড়ি বিলি করা হয়। বিরোধীদের অভিযোগ, ওড়িশা এবং উত্তরপ্রদেশ থেকে আসা বহিরাগতদের নিয়ে বিরাট সমাবেশ দেখানোর চেষ্টা করে বিজেপি। শাড়ি-টাকা বিলির কথা আগেই জানতে পেরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় মঙ্গলবার সাবধান করে দিয়ে বলেন, ‘‌বিজেপি টাকা দিলে সেই টাকা নিয়ে নেবেন। মনে রাখবেন, ওটা আপনার টাকা। টাকাটা নিয়ে একদিন ভালো করে খেয়ে নেবেন। শাড়ি দিলেও নিয়ে নেবেন। ওই শাড়ি তো পরার যোগ্য নয়। ওটা পর্দা বানিয়ে নিন। আর তৃণমূলকে ভোটটা দিন।’‌

এখানেই শেষ নয়। লোক দেখাতে, ভিড় বাড়াতে আয়োজন করা হয় ‘হেলিকপ্টার মেলা’র। নন্দীগ্রাম সংলগ্ন এলাকায় রীতিমতো মাইক বেঁধে প্রচার চালানো হয়, হেলিকপ্টার দেখতে চান! আসুন অমিত শাহের রোড শো-এ। সকাল থেকে দফায় দফায় একের পর এক হেলিকপ্টার নামছে। কোনওটায় অমিত শাহ তো কোনওটায় মিঠুন। হেলিকপ্টার মেলায় আবার বিক্রিও হচ্ছে ফুচকা, ঝালমুড়ি ইত্যাদি।

আরও পড়ুন- নন্দীগ্রামে দাঁড়িয়েই দলবদলুদের গানের ফলায় বিঁধলেন নচিকেতা

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...