Saturday, April 4, 2026

বুদ্ধদেবের নেতৃত্বেই নন্দীগ্রামে গুলি চলেছিল, খোঁচা সৌগতের

Date:

Share post:

নন্দীগ্রামে গুলি চালনোর ঘটনায় এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) বিঁধলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তাঁর দাবি, বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বেই সেদিন নন্দীগ্রামে গুলি চালিয়েছিল পুলিশ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক অডিও বার্তায় রাজ্যের শিল্প, স্বাস্থ্য ও কৃষি ব্যবস্থায় শোচনীয় অবস্থার কথা তুলে ধরে তৃণমূল সরকারকে নিশানা করেন। এর পরিপ্রেক্ষিতেই পাল্টা দেন সৌগত। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিশানা করে তিনি বলেন, ‘‌নাট্যকার বুদ্ধবাবুর পিছনে যে বুদ্ধবাবু ছিলেন, তাঁর নেতৃত্বেই নেতাই-নন্দীগ্রামে গুলি চলেছিল। অধিকারী পরিবার এজেন্টের কাজ করেছিল। কিন্তু পুলিশমন্ত্রী ছিলেন বুদ্ধদেববাবুই।’

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আরও খোঁচা দিয়ে সৌগত বলেন, বুদ্ধবাবুর বয়স হয়েছে। গত ১০ বছর ধরে বাংলার মানুষের কোনও যোগাযোগ নেই। পার্টির কমরেডরা যা বলেন উনি সেটাই শোনেন। উনি কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথীর কথা শোনেননি। আমরা কীভাবে ভুলে যাব নাট্যকার বুদ্ধদেব ভট্টাচার্যের পেছনে আরও একজন বুদ্ধদেব ভাট্টাচার্য ছিলেন। ওই বুদ্ধবাবুর নেতৃত্বেই নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা ঘটেছিল’।

আরও পড়ুন- রাত পোহালেই দ্বিতীয় দফা: ভোটগ্রহণ হাইভোল্টেজ নন্দীগ্রাম-সহ ৩০ কেন্দ্রে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...