Friday, April 10, 2026

ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী! জোর গুঞ্জন টলিপাড়ায়

Date:

Share post:

আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! জোর গুঞ্জন শ্রাবন্তীর জীবনে নাকি ফের ‘বসন্ত এসে গেছে’। শোনা যাচ্ছে, বাইপাসের ধারের যে আবাসনে তিনি থাকেন, প্রেমিকও সেই আবাসনেরই বাসিন্দা। নাম অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী। ইনস্টাগ্রামে অভিরূপ ও শ্রাবন্তী একে অপরকে ফলোও করেন।

প্রসঙ্গত, শ্রাবন্তীর জীবনে প্রথম প্রেম পরিচালক রাজীব কুমার বিশ্বাস৷ ২০০৩ সালে খুব অল্প বয়সে রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী৷ দীর্ঘ ১৩ বছর সংসার করার পর ২০১৬ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়৷ তাঁদের একমাত্র সন্তান ঝিনুক৷ এর পর অভিনেত্রীর জীবনে আসেন মডেল কৃষ্ণ বিরাজ৷ তবে সেই বিয়েই বেশি দিন টেকেনি৷ তিন মাসের মধ্যেই সম্পর্কে চিড় ধরে৷ এর পর রোশন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ কিন্তু সেই সম্পর্কেও শেষ পেরেক পোঁতার অপেক্ষা৷ তবে শ্রাবন্তীর কাছের মানুষরা বলেন, মন দিতে বেশি দেরী করেন না তিনি৷ তাই ফের তাঁর জীবনে উঁকি দিয়েছে বসন্ত৷ যদিও শ্রাবন্তীর ঘনিষ্ঠমহলের মতে, অভিরূপের সঙ্গে নেহাত বন্ধুত্বের সম্পর্ক তাঁর। এখন প্রেমে পড়বার সময় নেই শ্রাবন্তীর, পাশাপাশি তিনি এখনও আইনিভাবে রোশনের স্ত্রী।

Advt

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...