Wednesday, June 17, 2026

ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটন, ২-৫ গোলে হার চেলসির

Date:

Share post:

ইংলিশ প্রিমিয়ার লিগে ( epl) অঘটন । শনিবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের(  West Bromwich Albion F.C.) কাছে ২-৫ গোলের  ব্যবধানে হারল চেলসি( chelsea) । ইপিএলে এই প্রথম ঘরের মাঠে কোনও প্রতিপক্ষের কাছে পাঁচ গোল খেল তারা।

১৯৯৫ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে  ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। তারপর ২০২১ এ ব্রমউইচের কাছে এই ব‍্যবধানে হার।

ম‍্যাচে এদিন ২৭ মিনিটে গোল করে এগিয়ে দেন ক্রিস্টিয়ান পুলিসিক। তবে এরই মধ‍্যে ঘটে বিপত্তি। ম‍্যাচের ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন থিয়েগো সিলভা। এরপর ১০ জনের চেলসির ওপর একের পর এক আক্রমণ চালায় ওয়েস্ট ব্রম। তবে এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধে ইনজুরি টাইমে ওয়েস্ট ব্রমের হয়ে সমতা ফেরান ম্যাথিউস পেরেইরা। এরঠিক দু মিনিটের ব‍্যবধানে ওয়েস্ট ব্রমকে ২-১ এ এগিয়ে দেন তিনি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনাত্মক খেলতে শুরু করে ওয়েস্ট ব্রম। ৬৩ মিনিটে ওয়েস্ট ব্রমের হয়ে ৩-১ করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা রবিনসন। ৬৮ মিনিটে ৪-১ করেন দিয়াগনে। ৭১ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন পরিবর্ত হিসাবে নামা ম্যাসন মাউন্ট। ম‍্যাচের ইনজুরি টাইমে ওয়েস্ট ব্রমের হয়ে ৫-২ করেন রবিনসন।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...