Monday, June 22, 2026

আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলা! দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর

Date:

Share post:

রাজ্যে চলছে তৃতীয় দফার নির্বাচন(third phase election)। এই নির্বাচনে সকাল থেকেই নানা প্রান্ত থেকে আসছিল অশান্তির খবর। তবে সবকিছুকে ছাপিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল আরামবাগ কেন্দ্রে(Arambagh constituency)। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের(Sujata Mondal) উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রার্থীর ওপর হামলা হলেও এলাকায় দেখা গেল না কেন্দ্রীয় বাহিনীকে(Central force)। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার নির্বাচন শুরু হওয়ার পরপরই সুজাতা অভিযোগ করেছিলেন, ‘কিছু এলাকায় পরিস্থিতি ঠিক আছে। কিন্তু যে এলাকায় আমরা শক্তিশালী সেখানে তৃণমূলে ভোট দিলে তা চলে যাচ্ছে বিজেপিতে। আরান্দিতে আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে।’ এরপরই আরান্দির পরিস্থিতি খতিয়ে দেখতে সেই এলাকায় যান সুজাতা। সেখানেই বিজেপি কর্মীদের ঘেরাও ও হামলার মুখে পড়েন তিনি। তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও এই ঘটনা চলাকালীন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তাদের দেখা যায়নি। চোখে পড়েছে কয়েকজন মাত্র রাজ্য পুলিশকে। যদিও অকুতোভয় সুজাতা হামলার মুখে পড়েও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোরা বদমাইশি করছিস! বেরিয়ে আয়, লুকিয়ে পড়েছিস কেন, সামনে আয়!’ সুজাতার রুদ্রমূর্তিতে তখন পিছু হটতে শুরু করে বিজেপি কর্মীরা। এরপরই অবশ্য সুজাতা বলেন, ‘আমি একলা মেয়ে বলে আমার উপর হামলা চালিয়েছে বিজেপি। আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কোমরে মেরেছে। কিন্তু আমি দেখে নেব বিজেপিকে। আরামবাগে আমিই জিতব।’

আরও পড়ুন:সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ক্যানিং-মগরাহাটে

পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা অভিযোগ করেন, ‘তৃণমূল এজেন্টের বাড়িতে সাদা থান পাঠাচ্ছে বিজেপি। বলা হচ্ছে স্বামী এজেন্ট হিসেবে বুথে বসলে এই শাড়ি পড়তে হবে। তৃণমূল এজেন্টের বাড়িতে হামলা করা হচ্ছে। ভাঙচুর চলছে। এটাই ওদের কালচার।’

Advt

Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...