Saturday, June 27, 2026

পয়লা বৈশাখ হুইলচেয়ারে ফের শহরের রাস্তায় মমতা

Date:

Share post:

পয়লা বৈশাখ ফের হুইলচেয়ারে শহরের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, পূর্ব কলকাতার বেলেঘাটা এবং মানিকতলা এলাকায় ৪ কিমি পথে রোড-শো (Road-Show) করবেন তিনি। এই রোড-শো শুরু হবে দুপুর ২টো নাগাদ। এই দুই কেন্দ্রে তৃণমূলপ্রার্থী যথাক্রমে পরেশ পাল এবং সাধন পাণ্ডে৷ দুই প্রার্থীই ২০১১ থেকে একই কেন্দ্রের বিধায়ক৷

আরও পড়ুন- শুরু হল চতুর্থ দফার নির্বাচন, ৫ জেলার ৪৪ আসনে ভোটগ্রহণ চলছে

গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর পর হুইলচেয়ারে চেপে ফের ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েন তিনি। গত ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসে গান্ধীমূর্তির পাদদেশ থেকে হাজরা মোড় পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার রোড শো করেন তিনি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, হুইলচেয়ারে চেপে রাজ্যের বিভিন্ন প্রান্তে দাপিয়ে প্রচার করছেন মমতা। আজ শনিবার চতুর্থ দফায় ভোট চলছে রাজ্যে ৷ পঞ্চম দফার আগে ফের কলকাতার বেলেঘাটা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে ফের রোড-শো করতে চলেছেন মমতা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...