Monday, March 23, 2026

‘কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে,’ বিস্ফোরক দিলীপ

Date:

Share post:

শীতলকুচি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ । নিরীহ ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো সত্ত্বেও তিনি বলেন, ‘কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’  বরানগরে রবিবাসরীয় প্রচারে হুঙ্কার দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি আরও বলেন,  ‘শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে। বাংলায় এই দুষ্টু ছেলেরা থাকবে না । কেউ আইন হাতে নিলে এটা সারা বাংলায় হবে।’ এমনকি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,‘১৭ তারিখও কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে।’ দিলীপের এই মন্তব্যকে ঘিরে রাজ্য-রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। শীতলকুচিতে হওয়া হত্যাকাণ্ডকে প্রশয় দেওয়ায় দিলীপের বিরুদ্ধের তীব্র নিন্দা করেছে রাজনৈতিকমহল। দিলীপের মন্তব্যকে ধিক্কার জানিয়ে তৃণমূল নেতা  সৌগত রায় বলেন, ‘এই মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল। এতে বিজেপির মানসিকতার প্রতিফলন ঘটেছে।’

চতুর্থ দফায় ভোটের দিন শীতলকুচির হত্যাকাণ্ডে রক্তে ভিজেছে বাংলার নির্বাচন। নিরস্ত্র ব্যক্তিদের উপর কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যেবাসী। রবিবার মৃতের পরিবারে সঙ্গে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। কালো ব্যাজ পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন জেলার তৃণমূল নেতৃত্ব। আর এরই মাঝে দিলীপের এই বিস্ফোরক মন্তব্যে ঝড় উঠেছে রাজ্য-রাজনীতিতে।

দিলীপের মন্তব্যে সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, ‘মানুষের দৈনন্দিন সমস্যার বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই এ ধরনের কথাবার্তা বলেছেন দিলীপ ঘোষ’।

Advt

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...