Tuesday, March 31, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর বেপরোয়া চেষ্টা চলছে’‌, টুইট প্রণব-পুত্র অভিজিতের

Date:

Share post:

কোচবিহারের শীতলকুচি বিধানসভা এলাকায় বুথের নিরাপত্তায় থাকা আধাসেনার গুলিতে শনিবার মৃত্যু হয় ৪ তরতাজা যুবকের। জখম হন বেশ কয়েকজন।
এই ঘটনার পরেই, শনিবার রাতে নির্বাচন কমিশন এক নির্দেশিকা জারি করে জানিয়েছে আগামী ৭২ ঘন্টা কোচবিহারে কোনও রাজনৈতিক নেতানেত্রী প্রবেশ করতে পারবেন না।

এক টুইটে রবিবার নির্বাচন কমিশনের (ECI) নতুন সিদ্ধান্তকে কটাক্ষ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে প্রাক্তণ সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়।(Abhijit Mukherjee)৷
টুইটে তিনি লিখেছেন, “এটা লজ্জার৷ ভারতের নির্বাচন কমিশন কোচবিহারে রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে!৷
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর বেপরোয়া চেষ্টা৷ যিনি নিহতদের পরিবারের কাছে গিয়ে শুনতে চেয়েছিলেন বিজেপি আর আধাসেনা যৌথভাবে কেমন অত্যাচার করেছে। কী লুকোবার আছে?‌”

Advt

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...