Sunday, June 28, 2026

‘সঞ্জু স‍্যামসনের ব‍্যাটিং একটা  সময় চিন্তায় ফেলে দিয়েছিল’, বললেন রাহুল

Date:

Share post:

একটা সময় মনে হয়েছিল পাঞ্জাব কিংসকে( punjab kings) হারিয়ে ম‍্যাচ জিতে যাবে সঞ্জু স‍্যামসনের ( sanju samsan) রাজস্থান রয়‍্যালস( rajasthan royals) । তবে শেষমেশ শেষ বলে জয় নিশ্চিত করে ফেলে কে এল রাহুলের( k l rahul) পাঞ্জাব কিংস। সঞ্জু স‍্যামসনের ব‍্যাটিং দেখে উইকেটের পিছনে দাঁড়িয়ে হৃদস্পন্দনের হার বেড়ে গিয়েছিল লোকেশ রাহুলের। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন পাঞ্জাব অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ” সঞ্জু স‍্যামসনের ব‍্যাটিং দেখে একটা সময় হৃদস্পন্দনের হার বাড়ছিল, তবে আশা ছাড়িনি। বিশ্বাস ছিল দুটো উইকেট নিতে পারলেই আমরা ম্যাচে ফিরে আসব। প্রথম ১০ থেকে ১১ ওভারে আমরা ভাল বোলিং করেছিলাম। পরিকল্পনা অনুযায়ী বল করছিল বোলাররা। সঞ্জুর বিরুদ্ধে বল করা সবসময়ই  কঠিন।”

এরপাশাপাশি রাহুল আরও বলেন,” “হুডার ইনিংসটা দারুণ ছিল। এই রকম ব্যাটিংই দলের থেকে চাই আমরা। ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই আমরা।”

আরও পড়ুন:রেকর্ড গড়লেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...