Monday, June 22, 2026

ভোট প্রক্রিয়া চলাকালীনই মুখ্য নির্বাচন আধিকারিকের পদে বসছেন সুশীল চন্দ্র

Date:

Share post:

বঙ্গে ভোট প্রক্রিয়া চলাকালীনই মুখ্য নির্বাচন আধিকারিকের পদে বসছেন সুশীল চন্দ্র। সোমবার অর্থ্যাৎ ১২ তারিখই কার্যকালীন মেয়াদ শেষ হয়েছে সুনীল আরোরার। তাই ১৩ এপ্রিল , মঙ্গলবার থেকে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন সুশীল চন্দ্র। সেই পদে বহাল থাকবেন ২০২২ সালের ১৪ মে পর্যন্ত।

সুশীল চন্দ্র ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছেন। ২০১৯ লোকসভা নির্বাচনের ঠিক আগে থেকেই দেশের ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অরোরার পর তিনিই সবচেয়ে অভিজ্ঞ নির্বাচন কমিশনার (Election Commission)। সেইকারণেই তাঁকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। বাংলার শেষ চার দফার নির্বাচনের কাজ সুশীলের অধীনেই হবে।আগামী দিনে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর, এবং উত্তরাখণ্ডের নির্বাচনও তাঁর অধীনেই পরিচালনা করবে কমিশন।

সুনীল অরোরা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। তার আগে রাজস্থান এবং ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেওয়ার ১৪ মাসের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) পদে উন্নীত হন সুনীল (Sunil Arora)। বাংলার ভোট ঘোষণার দিনই সুনীল অরোরা জানিয়েছিলেন, “মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে এটাই তাঁর শেষ সাংবাদিক বৈঠক।”

Advt

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...