Saturday, April 4, 2026

রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৫১১, মৃত ১৪

Date:

Share post:

করোনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের৷ গত ২৪ ঘন্টায় এ রাজ্যের দৈনিক সংক্রমণের সংখ্যাও এখন পর্যন্ত সর্বোচ্চ হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন গোটা করোনাকালের মধ্যে সর্বোচ্চ, ৪, ৫১১ জন। দৈনিক সংক্রমণের হার ১২.১৫ শতাংশ। গত কয়েক মাসের তুলনায় যে কোনও ১ দিনে মৃত্যুর সংখ্যাও বেড়ে হয়েছে ১৪।

ওদিকে, কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যাও আপাতত সব থেকে বেশি, ১,১১৫ জন। ওদিকে ১ দিনে টিকাকরণের সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৯০ জন।

স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬, ১৯, ৪০৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও
অনেকটা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ২৬ হাজারেরও বেশি।

নতুন করে আক্রান্তের সংখ্যায় কলকাতার ঠিক পরেই আছে উত্তর ২৪ পরগনা৷ এই জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,০৮৭ জন। তৃতীয়স্থানে দক্ষিণ ২৪ পরগনা, মোট ২৯৫ জন৷ এছাড়া হুগলি (২৯০), হাওড়া (২৮৬) এবং পশ্চিম বর্ধমান (২৫২) জেলায় দৈনিক আক্রান্তের পরিসংখ্যান দেখে উদ্বেগে বিশেষজ্ঞরা৷

আরও পড়ুন:দুরন্ত হাফ-সেঞ্চুরিতে সেহওয়াগ ও পান্ডিয়ার রেকর্ড ছুঁলেন দীপক হুডা

রাজ্য জুড়ে গত ২৪ ঘন্টায় যে ১৪ জনের মৃত্যুু হয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতার ৪ জন, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার ৩ জন করে, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, পূর্ব মেদিনীপুরে এবং পশ্চিম বর্ধমানে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১০, ৪১৪ জন মারা গিয়েছেন বলে স্বাস্থ্য দফতরের তথ্যে উল্লেখ করা হয়েছে৷

Advt

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...