Wednesday, June 24, 2026

করোনা আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে, বঙ্গে আর প্রচারে আসবেন না যোগী

Date:

Share post:

স্টার ক্যাম্পেইনার হিসেবে বঙ্গ দখলের লড়াইয়ে যোগী আদিত্যনাথের ওপর অনেকটাই ভরসা রেখেছিলো কেন্দ্রীয় বিজেপি(BJP)। বিগত চার দফা নির্বাচনে রাজ্যের নানা প্রান্তে দাপটের সঙ্গে নির্বাচনী প্রচার করে গিয়েছেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এহেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন সেল্ফ আইসোলেশনে। ফলস্বরূপ বঙ্গে আর নির্বাচনী প্রচারে আসা হচ্ছে না তাঁর।

বুধবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ্যে এনেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটারে তিনি লেখেন, ‘প্রাথমিক লক্ষণ ধরা পড়ার পর আমি করোনা টেস্ট করাই। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে আমি সেল্ফ আইসোলেশনে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছি। এবং সহকারী সমস্ত কাজকর্ম ভার্চুয়ালি সম্পন্ন করছি।’ একই সঙ্গে আরও একটি টুইটে তিনি লেখেন, ‘বিগত কয়েক দিনে যে সমস্ত ব্যক্তি আমার সংস্পর্শে এসেছেন তাদের কাছে অনুরোধ করব তারা তাদের কোভিড টেস্ট করান।’

ঠিক এখান থেকেই আসছে দুশ্চিন্তা। গত কয়েকদিনে দাপটের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রচার করে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সুবাদে বাংলায় একাধিক বিজেপি নেতাদের সংস্পর্শে এসেছেন তিনি। ফলস্বরূপ তাঁর সংস্পর্শে আসা বঙ্গ বিজেপি নেতাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক নয়। ফলে বলা যেতেই পারে যোগীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বাংলার জন্যও বেশ উদ্বেগজনক।

উল্লেখ্য, শুধু যোগী আদিত্যনাথ নন, বুধবার করোনা আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে গিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা সুপ্রিমো আখিলেশ যাদব। বুধবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশে আনেন তিনি। প্রসঙ্গত সম্প্রতি কুম্ভ মেলা থেকে ঘুরে এসেছেন এই সপা নেতা অখিলেশ যাদব।

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...