Saturday, April 4, 2026

করোনা মোকাবিলায় এবার উপরাষ্ট্রপতির উপস্থিতিতে রাজ্যপালদের সঙ্গে বৈঠকে মোদি

Date:

Share post:

করোনা পরিস্থিতি(Corona situation) ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে গোটা দেশ। ইতিমধ্যেই ব্রাজিলকে টপকে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ভারত। এমন অবস্থায় মুখ্যমন্ত্রীদের(chief minister) পাশাপাশি এবার রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যপালদের(governor) সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানা যাচ্ছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও(venkaiah Naidu)।

করোনা পরিস্থিতি সামাল দিতে গত ৮ এপ্রিল দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার করোনা সচেতনতা বাড়াতে শুধু মুখ্যমন্ত্রী নয়, সরাসরি রাজ্যপালদেরও যুক্ত করতে চাইছেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যায় ৬টা নাগাদ শুরু হবে এই ভার্চুয়াল বৈঠক। যেখানে উপস্থিত থাকবেন সমস্ত রাজ্যের রাজ্যপালরা। অনুমান করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে সমাজের খ্যাতনামা ব্যক্তিবর্গের সাহায্য নেওয়ার কথা বলা হতে পারে। যেখানে ধর্মীয়গুরু, লেখক সহ সমাজের বিভিন্ন মহলের জ্ঞানীগুণী লোকজনের সঙ্গে কথা বলে সরাসরি তাদের সচেতনতামূলক প্রচারে নামানোর আবেদন করা হতে পারে।

আরও পড়ুন:বাতিল CBSE দশম শ্রেণীর পরীক্ষা, দ্বাদশ নিয়ে কী জানাল কেন্দ্র?

পাশাপাশি এই বৈঠকে দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু উপস্থিতিও তাৎপর্যপূর্ণ। জানা যাচ্ছে সংবিধানিক অধিকার অনুযায়ী ,প্রধানমন্ত্রী কখনো সরাসরি রাজ্যপালের বৈঠকে ডাকতে পারেন না। দেশের সংবিধান এই অধিকার দিয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতি ভবনকে। এই রাস্তা ধরেই বুধবারের বৈঠকে উপস্থিত থাকছেন খোদ দেশের উপরাষ্ট্রপতি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...