Saturday, April 4, 2026

শেষ তিন দফার ভোট এক সঙ্গে করার পরিকল্পনা নেই, জল্পনায় জল ঢেলে জানালো কমিশন

Date:

Share post:

শেষ তিন দফার ভোট একসঙ্গে করার পরিকল্পনা নেই, জল্পনা উড়িয়ে জানিয়ে দিল কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে যে, তিন দফার ভোট একসঙ্গে করতে গেলে আরও দেড় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন। কিন্তু এত তাড়াতাড়ি এর বন্দোবস্ত করা সম্ভব নয়। এই মুহূর্তে হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। পঞ্চম দফার ভোটের জন্য ৮৫৩ কোম্পানি বাহিনী, ষষ্ঠ দফার জন্য ৯৫৪ কোম্পানি, সপ্তম দফার জন্য ৭৯১ ও শেষ তথা অষ্টম দফার জন্য ৭৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে।
সারা দেশের সঙ্গে এ রাজ্যের কোভিড পরিস্থিতিও ভয়াবহ আকার ধারণ করছে। ভোটের প্রচারে জনস্বাস্থ্য বিধি না মানা নিয়ে হাইকোর্টেও পিটিশন দায়ের হয়েছে। ভোটের প্রচারে কোভিড বিধি মেনে চলার ব্যাপারে কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ শুক্রবার করোনা আবহে ভোট পরিচালনা নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) ।
আগামী শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ। এরপরও বাকি থাকছে তিন দফার ভোট।
কংগ্রেস অভিযোগ করেছে,করোনা পরিস্থিতি নিয়ে উদাসীন কমিশন। তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে বলেছেন, তাঁরা শুরুতেই আট দফায় নির্বাচনের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন।

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...