Saturday, June 27, 2026

এখনই ১২২ পাওয়ার দাবি অমিত শাহের

Date:

Share post:

রাজ্যে পাঁচ দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এখনও তিন দফা বাকি।
তার আগেই পঞ্চম দফার পরের দিন অমিত শাহর দাবি, ১২২টির বেশি আসনে জিততে চলেছে বিজেপি। শুধু তাই নয়, আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিদান, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে হেঁটে যেতে পারেন তার জন্য ২ মে-র আগে ‘দিদি’ সেরে উঠুন। তার এই কটাক্ষ মোটেও ভালোভাবে নিচ্ছে না তৃণমূল ।
রবিবার জামালপুরের সভা থেকে অমিত বলেন, তৃণমূল কিছু করতে পারেনি এই ৫ দফায়। তাই দিদি হতাশায় ভুগছেন। এর সঙ্গে সঙ্গেই তিনি মমতার আরোগ্য কামনা করেন। কটাক্ষের সুরে বলেন, ‘‘দিদি ২ মে-র আগে সেরে উঠুন। উনি যেন হেঁটে হেঁটেই রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র দিতে যেতে পারেন।’’ অমিতের দাবি, এখন পর্যন্ত ভোটগ্রহণ হওয়া আসনের দুই তৃতীয়াংশই বিজেপির দখলে যাবে। বলেন, ‘‘বিজেপি ৫ দফাতেই ১২২টির বেশি আসনে জিতে গিয়েছে।’’
এমন দাবি অবশ্য নতুন কিছু নয়। প্রথম দু’দফার ভোটগ্রহণের পর থেকেই অমিত একা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জয় নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু করে দেন। শুধু শাহ বা মোদি নন, রাজ্য বিজেপি নেতারাও জয় নিয়ে প্রত্যয়ী মনোভাব দেখাচ্ছেন এখন থেকেই। রাজ্যের নেতারা অনেকেই দাবি করছেন, ষষ্ঠ দফার ভোটগ্রহণের পরে নীলবাড়ি দখলের শক্তি পেয়ে যাবে বিজেপি। শেষ দু’দফায় যা আসন আসবে তা বাড়তি। যদিও এর প্রকৃত উত্তর মিলবে ২ রা মে।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...