Thursday, April 16, 2026

করোনা আক্রান্ত অভিনেতা অর্জুন রামপাল

Date:

Share post:

বি-টাউনে অব্যাহত করোনা সংক্রমণ। সোনু সুদের পর এবার করোনায় আক্রান্ত অভিনেতা অর্জুন রামপাল। সোশ্যাল মিডিয়ায় নিজেই কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন তিনি। আপাতত কোয়ারেন্টিনেই রয়েছেন অভিনেতা। মেনে চলছেন সমস্ত বিধিনিষেধও।
রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় পোশ্ত করে অভিনেতা অর্জুন রামপাল জানান,’আমি করোনা পজিটিভ। যদিও করোনার কোনও উপসর্গই নেই আমার। তাই বাড়িতেই হোম আইশোলেশনে রয়েছি। প্রয়োজনে চিকিৎসকের সাহায্যও নিচ্ছি। যা যা নিয়ম মেনে চলা উচিত, সবকিছুই মেনে চলছি। যাঁরা বিগত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা নিজেদের যত্ন নিন এবং সাবধানতা অবলম্বন করুন। সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। করোনা টেস্ট করান। সময়টা সকলের জন্যি খুব খারাপ। কিন্তু সব নিয়ম মেনে চললে এবং একসঙ্গে লড়াই করলে খুব সহজেই এই করোনা ভাইরাসের মোকাবিলা করোতে পারব।’


করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই একের পর এক করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল, আলিয়া ভট্ট, আমির খান, অক্ষয় কুমার, ভূমি পেডনেকরের মতো তারকারা। সেই তালিকায় এ বার জুড়ে গেল অর্জুন রামপাল ও সোনু সুদের নাম।

Advt

 

Related articles

ডিজিটাল পথেই তালিকায় নাম, আদালতের নির্দেশ পালনে জট নেই বলে আশ্বস্ত করলেন সিইও

ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ ঘিরে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। এই নির্দেশ কার্যকর...

মহিলা সংরক্ষণ বিল নির্বাচনের সময়ে! কংগ্রেসেরই কৃতিত্ব, লোকসভায় দাবি প্রিয়াঙ্কার

মাত্র তিনদিনের লোকসভার অধিবেশনে তিনটি বিল পাশের প্রস্তুতি মোদি সরকারের। এমন একটি সময়ে যখন দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, বেঙ্গালুরুর বিরুদ্ধে মানরক্ষা ইস্টবেঙ্গলের

এভাবেও ফিরে আসা যায়! পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল(East bengal) খোঁচা খাওয়া বাঘ। এই মিথটা আরও একবার সত্য প্রমাণ করলেন...

ভবানীপুরে তৃণমূলের শক্তিপ্রদর্শন, মিছিলে জনজোয়ার

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার জমজমাট প্রচার ভবানীপুরে। দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ডাকা বিশাল...