Saturday, April 4, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার যোগী রাজ্য

Date:

Share post:

ভয়াবহ করোনা পরিস্থিতি গোটা দেশে (Corona in India)। প্রতিটি রাজ্যেই ব্যাপক হারে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৩ হাজার ৭৫৭ জন। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। আর এই পরিস্থিতিতে করোনাকে কেন্দ্র করে একের পর এক অমানবিক ঘটনাও সামনে আসছে। এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশ। যা দেখলে আপনিও থমকে যাবেন।

তৃণমূল কংগ্রেস আজ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট  অভিযোগ করে জানিয়েছে,  প্রধানমন্ত্রী এ রাজ্যের ভোট নিয়ে যতটা না চিন্তিত যোগীরাজ্যে যেভাবে একের পর এক করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের প্রতি কোনো দায়িত্বই দেখাচ্ছে না কেন্দ্রীয় সরকার। এর দায় কার সে প্রশ্ন তুলেছে তৃণমূল।

দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশও রয়েছে। রবিবার উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৪৩৯। ২০২০ তে এই অতিমারি ছড়িয়ে পড়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা এটাই ছিল সবচেয়ে বেশি। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা বলছেন, বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...