Monday, April 13, 2026

স্বামীকে চুম্বন করতে কেন মাস্ক ! দম্পতির প্রশ্নে হতবাক দিল্লি পুলিশ

Date:

Share post:

এমন বিপত্তিতে পরবেন ভাবেননি পুলিশকর্মী। কিন্তু যে পরিস্থিতির সামনে পড়লেন তা কল্পনাও করতে পারছেন না তিনি ।সপ্তাহান্তের লকডাউন লঙ্ঘন করেও পুলিশের সঙ্গে প্রবল দুর্ব্যবহার করলেন এক দম্পতি ৷ গাড়ির ভেতরে মাস্ক পরতে রাজি নন তাঁরা ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় ওই মহিলাকে এক পুলিশকর্মীকে বলতে শোনা গিয়েছে, “আমি আমার স্বামীকে চুম্বন করব ৷ আপনি আমাকে আটকাতে পারবেন ?”
কোভিড নিয়ম না-মানার জন্য দিল্লির এক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ ৷ দিল্লির দরিয়াগঞ্জ এলাকার ঘটনা ৷ পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করলেও তাদের সঙ্গে রূঢ়ভাবে তর্ক করে যান ওই দম্পতি ৷ পুলিশকর্মী সম্প্রতি হাইকোর্টের একটি রায়ের কথাও জানান দম্পতিকে ৷ সেই রায়ে বলা হয়েছে, গাড়ির মধ্যে একজন বসে থাকলেও তাঁকে মাস্ক পরতে হবে ৷ কিন্তু কোনও কিছুতেই মানতে নারাজ ওই দম্পতি ।

Advt

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...