Wednesday, February 4, 2026

কেন্দ্র ১৫০ হলে রাজ্য ৪০০ কেন? টিকার দামে বৈষম্যের বিরোধিতায় সরব কুণাল

Date:

Share post:

”এতদিন করোনা টিকা বিনামূল্যে ছিল আজ তা টাকা দিয়ে কিনতে হবে। কেন্দ্র করোনা টিকা(coronavirus vaccine) কিনবে ১৫০ টাকায়, রাজ্যকে সেই টিকা কিনতে হবে ৪০০ টাকায় বেসরকারি হাসপাতালগুলোতে ৬০০ টাকায়। এর সঙ্গে আবার যুক্ত হবে সার্ভিস চার্জ। কেন এই বৈষম্য? কেন্দ্র যে দামে ভ্যাকসিন কিনবে রাজ্যকেও সেই দামে দিতে হবে।” বুধবার দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের(Rasbihari assembly seat) জনসভা থেকে মোদি সরকারের টিকা নীতির বিরুদ্ধে সরব হয়ে উঠলেন প্রাক্তন সাংসদ ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। করোনায় ইস্যুতে মোদি সরকারের(Modi government) গাছাড়া মনোভাবের বিরুদ্ধে এদিন তীব্র আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে।

বুধবার রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের(Debashish Kumar) সমর্থনে জনসভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেখানেই করোনা সামলাতে মোদির গাছাড়া মনোভাবের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “এক বছর সময় পেল কিন্তু করোনা সামলানোর জন্য পরিকাঠামো গড়ার সময় হল না কেন্দ্রীয় সরকারের। বাংলা করোনামুক্ত হয়ে গিয়েছিল প্রশাসন ও রাজ্যের মানুষের চেষ্টায়। এই ৮ দফা নির্বাচন ও বহিরাগতদের ভিড় রাজ্যটাকে গণমৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। যেমনটা উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে হয়েছে। মৃত্যু ঢাকতে শ্মশানের বাইরে পর্দা টাঙানো হচ্ছে। নির্লজ্জ বেহায়া নির্বাচন কমিশন নরেন্দ্র মোদির ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানিতে পরিণত হয়েছে।”

পাশাপাশি দেশকে করোনায় গণমৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য সরাসরি নরেন্দ্র মোদিকে দায়ী করে কুণাল ঘোষ বলেন, “সুস্থভাবে বাঁচার জন্য এই করোনা রোগ এবং বিজেপি দুটোকেই দূর করতে হবে।”

আরও পড়ুন:মোদির দূরদর্শিতার অভাব রয়েছে, করোনা ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ পিকের

এছাড়াও ভয়াবহ এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মানবিক প্রয়াসের নজির তুলে ধরে কুণাল ঘোষ বলেন, ”কেন্দ্র পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রাজ্যকে পাঠাচ্ছে না তারপরও এক কোটি টিকাকরণ হয়েছে। আরও এক কোটি টিকার জন্য আবেদন করা হয়েছে। ৫ মে থেকে রাজ্যে শুরু হবে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ প্রক্রিয়া। টিকাকরণের জন্য ১০০ কোটি টাকার তহবিল গড়া হয়েছে সরকারের তরফে। লকডাউনের সিদ্ধান্ত এখনই নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।” উল্লেখ্য, রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের এই জনসভায় কুণাল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, তৃণমূল নেতা পার্থ চন্দ সহ আরো অনেকে।

Advt

spot_img

Related articles

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...

বেশি চাউমিন খাওয়ার শাস্তি,  যোগীরাজ্যে সাসপেন্ড দুই পড়ুয়া!

এ যেন জোর যার মুলুক তার! স্কুলের অনুষ্ঠানে মন ভরে চাউমিন খেয়েছিলেন দুই ছাত্র। কিন্তু তার জন্য যে...

বাংলায় SIR বিরোধিতায় আজ সুপ্রিম কোর্টে ‘আইনজীবী’ মমতা

হাইভোল্টেজ বুধবারে বাংলার মুখ্যমন্ত্রী নতুন রূপে ধরা দেবেন দিল্লির সুপ্রিম দরবারে (CM will be present in Supreme Court...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: বিদ্যার্থীদের জন্য দিনটি আশাব্যঞ্জক।...