Tuesday, June 23, 2026

খেলা শেষ! দিলীপের টুইট, তাল ঠুকে পাল্টা পোস্ট কুণালের

Date:

Share post:

এবারের বঙ্গ ভোট সরগরম “খেলা হবে” স্লোগানে। শাসকদল তৃণমূল এই স্লোগান প্রচারের শুরু থেকে ব্যবহার করছে। একে কটাক্ষ করছে বিরোধীরা। কিন্তু নির্বাচনে শেষের দফায় এসে এখন খেল্ দেখাচ্ছে করোনা (Carona)। দ্রুত ছড়াচ্ছে কোভিড (Covid) সংক্রমণ এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। না পাওয়া যাচ্ছে অক্সিজেন (Oxygen); না ওষুধ। না আছে ভ্যাকসিন। এই পরিস্থিতিতে এই নিয়ে কোনও কথা না বলে, ভোটের ফল নিয়ে টুইট (Twitte) করেছেন বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে একটি গ্রাফিক্স কার্ডে ফুটবল মাঠের ছবি। তাতে লেখা রয়েছে, “খেলা শেষ”। ওপরে সময় রয়েছে 90 মিনিট এবং ফলাফল: বিজেপি জিতেছে, তৃণমূল হেরেছে। সোশ্যাল মিডিয়াতেই এর পাল্টা দিয়েছেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনিও একটি গ্রাফিক্স কার্ডে ফুটবল মাঠের ছবি দিয়েছেন। রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। আর স্কোরবোর্ডে দেখা যাচ্ছে ফল তৃণমূল কংগ্রেস 228, বিজেপি 49। এখানেও সময় 90 মিনিট। কুণালের পোস্টও লেখা “খেলা শেষ”।

তবে এখানে উল্লেখ্য, তৃণমূল মুখপাত্র তাঁর পোস্টে করোনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছেন। তিনি লেখেন, “করোনায় গোটা দেশকে ডুবিয়েছে বিজেপি। বিশ্বে সংক্রমণে এক নম্বর ভারত। বাংলার মাটিতে তাদের চক্রান্ত আর কুৎসার খেলা শেষ”।

বাংলায় করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। আরও উদ্বেগজনক অক্সিজেনের সংকট; ভ্যাকসিন না পাওয়া। কিন্তু রাজনৈতিক মহলের মতে, বিজেপি রাজ্য সভাপতির পোস্ট থেকে দেখে মনে হচ্ছে তাঁরা শুধু ভোটের রাজনীতি করতে চাইছেন। মানুষের সমস্যা সংকট নিয়ে তাঁদের তেমন মাথাব্যথা নেই।

অথচ কুণাল তাঁর পোস্টে করোনা নিয়ে বিজেপির ভূমিকার তীব্র নিন্দা করেছেন। আসল সমস্যা দিকে দৃষ্টি না দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বাংলায় শুধু চক্রান্ত করে আর কুৎসা রটিয়ে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। রাজনীতি করে ভোট বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। কুণালের মতে, এভাবে বঙ্গে খেলা শেষ করতে পারবে না বিজেপি। শেষ জয়ের হাসি হাসবে তৃণমূলই। বিরাট ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কুণালের স্কোরবোর্ডে তারই ইঙ্গিত।

Advt

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...