Sunday, June 21, 2026

সমীক্ষায় ভরসা নেই তৃণমূল-বিজেপির, অনিশ্চিত সমীক্ষকরাও!

Date:

Share post:

বুথফেরত সমীক্ষার (exit poll) ফল মানতে রাজি নয় বাংলার যুযুধান দুপক্ষের কেউই। তৃণমূলের মন্ত্রী তাপস রায়ের ব্যাখ্যা, কোনও হাড্ডাহাড্ডি লড়াই নয়, স্পষ্ট জনমত আমাদের দিকেই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। অন্যদিকে, বাকি সব বিষয়ে মতভেদ থাকলেও নির্বাচনী সমীক্ষার ফল নিয়ে একই অনাস্থার সুর বিজেপির গলাতেও। রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর ব্যাখ্যা, এত কম নমুনার ভিত্তিতে করা সমীক্ষার ফল কখনোই গোটা রাজ্যের জনমতের প্রতিফলন হতে পারে না। একধাপ এগিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এক্সিট পোল নয়, আমরা এক্স্যাক্ট পোলের উপর ভরসা রাখছি, আমরাই সরকার গড়তে চলেছি।

আরও পড়ুন-Special : মমতা মুখ্যমন্ত্রী, মুকুল বিরোধী দলনেতা; আসল বিজেপি কী করবে?

মজার বিষয় হল, যুযুধান দুই শিবিরই যখন বুথ ফেরত সমীক্ষার ফলে গুরুত্ব দিতে নারাজ, তখন সমীক্ষক দলগুলির নিজেদের মধ্যেও কিন্তু সমীক্ষা নিয়ে আস্থার অভাব স্পষ্ট। অর্থাৎ যা দেখানো হচ্ছে তা হতেও পারে, আবার নাও হতে পারে! সমীক্ষকরা নিজেরাই আগে থেকে বলে দিচ্ছেন সমীক্ষার ফল মিলতেও পারে, নাও মিলতে পারে। সম্ভবত, ২০১৫-র বিহার বিধানসভা নির্বাচনের পর থেকে বা তারও আগে ২০০৪ সালের লোকসভা ভোটে প্রায় সর্বতোভাবে ভুল প্রমাণ হওয়া সমীক্ষার ফলের দৃষ্টান্ত সামনে থাকাতেই বিধিবদ্ধ সতর্কীকরণের মোড়কে এই স্বীকারোক্তি। অনেকটা যেন গুরুগম্ভীর নির্বাচন ও ফলপ্রকাশের টেনশনের মধ্যবর্তী সময়ে স্বল্পমেয়াদি কমিক রিলিফের মত। গতকাল বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই দেখানোর সময় প্রতিটি চ্যানেলেই বলা হয়েছে, বাংলার ভোটারদের প্রবণতা ও ইতিহাস সাধারণভাবে ত্রিশঙ্কু বিধানসভা গঠনের বিরুদ্ধে। অথচ এই ব্যাখ্যা দিয়েই আবার বলা হচ্ছে, ত্রিশঙ্কু হতেও পারে! সবচেয়ে মজার বিষয় হল, ফলাফল দেখানোর সময় বলে দেওয়া হচ্ছে, এই ফল উল্টে গেলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ সমীক্ষায় অংশ নেওয়া সব ভোটার যে সত্যি কথা বলেছেন তা অজানা।

ফলে এই দুদিন যাবতীয় সমীক্ষা নিয়ে জনতার মধ্যে চর্চা হলেও কোনও দায়িত্বশীল রাজনৈতিক দল যে এই ফলাফলের ভিত্তিতে হাত গুটিয়ে বসে থাকবে না, বলাই বাহুল্য। এখন প্রস্তুতি ২ মে রেজাল্ট আউটের।

Advt

Related articles

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...