Saturday, June 20, 2026

আমরাই ক্ষমতায় আসব, গণনা শেষের আগে কেউ কেন্দ্র ছাড়বেন না: নির্দেশ মমতার

Date:

Share post:

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাঁরাই ক্ষমতায় আসবেন। কিন্তু শেষ পর্যন্ত গণনা না হলে কেউ যেন কেন্দ্র ছেড়ে বেরিয়ে না যান।
শুক্রবার, দুপুরে দলের প্রার্থী ও এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এই নির্দিশ দেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “আমরা ভাল ভাবেই সরকারে আসব। কিন্তু গণনা শেষ হওয়ার আগে কেউ গণনাকেন্দ্র ছাড়বেন না”।

তৃণমূল সুপ্রিমো বলেন, পোস্টার ব্যালট গোনার সময় হয়তো দলীয় প্রার্থীদের ফলাফল আশানুরূপ নাও হতে পারে কিন্তু মন খারাপ করলে হবে না।

কাউন্টিং নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেন মমতা। ভোরবেলা খাতা-পেন নিয়ে গণনা কেন্দ্রে ঢুকে যাওয়ার পরামর্শ দিয়েছে তৃণমূল নেত্রী। তিনি বলেন, “আমাদের অনেক আসন আছে যেখানে জয় নিশ্চিত। সেখানে বিজেপি (Bjp) সমস্যা করতে পারে৷ ফলে সাবধানে থাকুন। শেষ আসনের শেষ জায়গা অবধি কেন্দ্রে বসে থাকবেন। বেরিয়ে আসবেন না”।

মমতা আশাবাদী এবার উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে ভালো ফল করবে তৃণমূল। বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি বেশ কিছু আসন আছে যেখানে প্রথম দিকে পিছিয়ে থাকলেও শেষে জয় পাবে শাসক দলই। “কিন্তু প্রথমটা দেখে দুঃখ করে বেরিয়ে আসবেন না। শেষ অবধি অপেক্ষা করতে হবে”।

দলের এজেন্টদের আর যা যা নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো:

• ফর্ম ১৭ ভালো করে পড়ে তারপর গণনা শুরু করবেন।
• গণনাকেন্দ্রে কোনও ভাবেই অন্যের দেওয়া খাবার, পানীয়, সিগারেট নেবেন না।
• প্রলোভনে পা দেবেন না।
• সরাসরি যোগাযোগের জন্যে দুটি হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করবেন।
• মেশিন ছেড়ে যাবেন না।
• কোনও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্বকে জানাবেন।

রবিবার, লড়াই শেষ দিনে ময়দান আঁকড়ে বসে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

Advt

 

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...