Saturday, April 11, 2026

ভয়াবহ করোনা পরিস্থিতি, ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ১০৩

Date:

Share post:

রাজ্যে করোনাভাইরাসের প্রকোপ ক্রমশই বাড়ছে। সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুহারও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃ্ত্যুর সংখ্যা বাড়তে বাড়তে ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল। শনিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যা এখনও পর্যন্ত দৈনিক মৃত্যুর নিরিখে রেকর্ড। পাশাপাশি রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে সাড়ে ১৭ হাজারের বেশি। এর মধ্যে উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৩ জন মৃতের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার ২৬ জন। ওই সময়ের মধ্যে কলকাতায় ১৯ জনের মৃ্ত্যু হয়েছে। এ ছাড়া, পূর্ব মেদিনীপুরে ৮, উত্তর দিনাজপুরে ৬, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন করে রোগীর মারা গিয়েছেন। অন্য দিকে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং মালদহে ৪ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং হুগলি জেলায় ৩ জন করে রোগী মারা গিয়েছেন। পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ২ জন করে রোগীর মৃ্ত্যু হয়েছে। এ ছাড়া, কালিম্পং, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে ১ জন করে কোভিড রোগী মারা গিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১১ হাজার ৪৪৭ জন সংক্রমিতের মৃত্যু হয়েছে।

Advt

Related articles

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...