Friday, March 20, 2026

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল

Date:

Share post:

এবার থেকে বিধানসভায় (West Bengal Assembly) আর ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী ( Central force)। বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক পদে শপথ নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Bjp Mla Suvendu Adhikari)। জানা গিয়েছে শপথগ্রহণের পর বিধানসভা থেকে বেরনোর সময়ই শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় সংবাদমাধ্যমের একাংশের। তার জেরে বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।

বৃহস্পতিবার বেলা প্রায় ৪ টে নাগাদ বিধানসভা থেকে বেরনোর সময় উপস্থিত সংবাদিকরা শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরেন। তাঁকে প্রশ্ন করতে থাকেন। অভিযোগ, সে সময় সাংবাদিকদের কাজে বাধা দিতে যান শুভেন্দু রক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই সংবাদিকদেরই একাংশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের। মুহূর্তের মধ্যে বিধানসভার বাইরে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন সাংবাদিকরা । ঘটনায় ক্ষুব্ধ হয়ে এই নিয়ে বিধানসভায় লিখিত অভিযোগও জানান তাঁরা। এরপরেই সিদ্ধান্ত হয় শুক্রবার থেকে বিধানসভায় আর ঢুকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী।

Advt

Related articles

সঞ্জয়-নোরার নাচকে ‘হারাম’ ঘোষণা করে ফতোয়া জারি মৌলবীদের

বিতর্কের সমার্থক শব্দ এখন ‘কেডি: দ্য ডেভিল’। এই ছবিতে একটি চটুল গানকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল...

সিটি সেন্টারের কাছে গুজরাটের বাসিন্দার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা!

বিধানসভা নির্বাচনের আগে থেকেই জেলায় জেলায় বেড়েছে নাকা চেকিং। এর মাঝেই শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের (New...

আমলা-পুলিশ আধিকারিকদের বদলির হিড়িক, ‘প্রতিহিংসাপরায়ণ’ কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে তৃণমূল

নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে একের পর এক আমলা, পুলিশ আধিকারিকদের বদলি করেই চলেছে...

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...