Friday, April 3, 2026

ভারত মহাসাগরের রকেট ভেঙে পড়ায় চিনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ নাসার

Date:

Share post:

মহাকাশ গবেষণায় নাসাকে(NASA) টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে চিন। আর সেই লক্ষ্যে সম্প্রতি বিশাল এক শক্তিশালী রকেট মহাকাশে পাঠিয়েছিল চিনের বিজ্ঞানীরা(Chinese scientist)। তবে নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে নষ্ট হওয়ার পর তার ধ্বংসাবশেষ পৃথিবীর বুকে আছড়ে পড়ার উদ্বেগ বাড়ছিল ক্রমাগতভাবে। এরপর রবিবার ভারত মহাসাগরের(Indian Ocean) মালদ্বীপে(Maldives) আছড়ে পড়ে চিনা রকেটের ধ্বংসাবশেষ। গোটা ঘটনায় চিনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে এবার তোপ দাগল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

সম্প্রতি চিনের মহাকাশ অভিযান প্রসঙ্গে নাসার তরফে সেনেটর বিল নেলসন বলেন, ‘মহাকাশে ধ্বংসস্তূপ গড়ছে চিন। দায়িত্ব পালনে একেবারেই ব্যর্থ এই দেশ।’ এর পাশাপাশি পৃথিবীর মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত দেশগুলিকে সতর্ক করে তিনি বলেন, ‘এই অভিযান সম্পর্কে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। মহাজাগতিক বস্তুর পৃথিবীর উপর আছড়ে পড়লে তার ঝুঁকির কথা ভেবে সকলের উচিত সতর্কভাবে কাজ করা। তবে চিন সেসবের ধার ধারেনি।’

আরও পড়ুন:‘অধিকারী-মিথ’ তছনছ করার পুরস্কার পেয়ে মন্ত্রীর আসনে অখিল গিরি

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন বানাতে উঠে পড়ে লেগেছে চিন। চিনের তরফে এই মহাকাশ স্টেশনের নাম দেওয়া হয়েছে তিয়ানহে মহাকাশ স্টেশন। সম্প্রতি এই লক্ষ্যে গত ২৯ এপ্রিল ৫বি নামে এক বিশাল রকেট উৎক্ষেপণ করে চিনের মহাকাশ বিজ্ঞানীরা। এই রকেটকে ঘিরে যথেষ্ট উদ্বেগে ছিল রকেটের কক্ষ্যপথে থাকা দেশগুলি। চিনের তরফে অবশ্য আশ্বস্ত করা হয় চিন্তার কোনও কারণ নেই। তবে চিনা কর্মকাণ্ডে উদ্বেগের কারণ যে যথেষ্ট রয়েছে মালদ্বীপে ভেঙে পড়া এই রকেট তার প্রমাণ। প্রসঙ্গত, এর আগে গত বছর মে মাসে এই রকেটের প্রথম উৎক্ষেপন করেছিল চিন। ব্যর্থ সেই অভিযানে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্টে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বহুতল ও ঘরবাড়ি।

Advt

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...