Saturday, June 27, 2026

“মানুষ বেঁচে থাকতে কিছু করুন, মৃত্যুর পর কাঁদবেন না”, মোদিকে খোঁচা মীরের

Date:

Share post:

দেশে ভয়ঙ্কর করোনা (Corona) পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্রব মোদিকে (Narendra Modi) উদ্দেশে করে সোশ্যাল মিডিয়ায় মীরের আর্জি, “মানুষ বেঁচে থাকতে কিছু করুন, দয়া করে মৃত্যুর পর কাঁদবেন না।” ফেসবুকে মোদিকে ট্যাগ করে শিল্পীর এমন বার্তাকে অনেকেই খোঁচা বা কটাক্ষ হিসেবেও দেখছেন।

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। হাসপাতাল থাকলে বেড নেই, বেড থাকলে অক্সিজেন নেই, অক্সিজেন থাকলে ভ্যাকসিন নেই। মৃত্যু হলে শববাহী গাড়ি নেই, গাড়ি থাকলে শ্মশান ফাঁকা নেই! গোটা দেশজুড়ে এক বিভীষিকা পরিস্থিতি।

আরও পড়ুন:করোনার ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে শঙ্কায় সরকার ; লকডাউনে বিচারের ক্ষমতা পাচ্ছে পুলিশ

এরই মধ্যে কেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিরোধী দলগুলি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত “নিখোঁজ” , এই ক’দিন আগে পর্যন্ত বাংলার নির্বাচনে বিজেপির বৈতরণী পার করতে দিল্লি-কলকাতা ডেইলি প্যাসেঞ্জারি করেছেন। প্রধানমন্ত্রী মোদি মাঝে মধ্যে বিবৃতি দিলেও, তাঁর বক্তব্যে কোনও দিশা নেই। সব মিলিয়ে করোনা ধাক্কায় বেসামাল ভারত। অথচ, মোদির “নেই রাজ্যে” হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা বানানোর জোরদার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। যা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় বইছে।

এমন পরিস্থিতিতে আর চুপ থাকতে পারলেন না রাজনীতি থেকে বরাবরই দূরে থাকা মীর। কোভিডের করুণ পরিস্থিতি নিয়ে ম্যাসেজ দিলেন খোদ প্রধানমন্ত্রীকে।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...