Friday, June 26, 2026

টিকাকরণে দেশের সেরা কলকাতা, বলছে কোউইন অ্যাপ

Date:

Share post:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। চারিদিকে শুধু হাহাকার। মৃত্যু মিছিল। স্বজন হারানোর কান্না। রোজ বাড়ছে সংক্রমণ। দিশেহারা চিকিৎসক মহল। হাসপাতালগুলিতে জায়গা নেই, বেড থাকলে অক্সিজেন নেই, অক্সিজেন থাকলে প্রয়োজনীয় সংখ্যায় ভ্যাকসিন (Vaxin) নেই। এমত পরিস্থিতিতে করোনার হাত থেকে রেহাই পেতে মানুষের মধ্যে বাড়ছে টিকা নেওয়ার প্রবণতা। খুব স্বাভাবিকভাবেই ভ্যাকসিনের আকালও দেখা দিচ্ছে।

কোউইন অ্যাপের (Cowok App) মাধ্যমে ভ্যাকসিন নেওয়ার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে ব্যস্ত সকলে। কোউইন অ্যাপের মাধ্যমেই সবাইকে করতে হচ্ছে ভ্যাকসিন নেওয়ার আবেদন। আর কোউইন অ্যাপের সর্বশেষ পরিসংখ্যান বলছে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভারতের সব রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে শহর কলকাতা। কলকাতায় মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ সবচেয়ে বেশি।

আরও পড়ুন:বছরের প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় তাশি ইয়াঙ্গজোমের

ইতিমধ্যেই শহরের ৩৫.৮ শতাংশ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনার টিকা। প্রথম দিকে সব রাজ্যেই মানুষের মধ্যে টিকা নেওয়া নিয়ে অনীহা থাকলেও এখন দ্রুত ভ্যাকসিন নিতে তৎপর সকলে। কলকাতার পরই আমেদাবাদ শহরের বাসিন্দাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ সবচেয়ে বেশি। সেখানে ইতিমধ্যেই ২৭ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। এরপর রয়েছে বেঙ্গালুরু। সেখানকার ২৪.৮ শতাংশ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনার টিকা।
তামিলনাড়ুর চেন্নাই শহরেও টিকাকরণ চলছে। সেখানে ২৩.৮ শতাংশ মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছেন। মুম্বইয়ে ২৩.৮ শতাংশ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনার টিকা। দিল্লির ২১ শতাংশ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনা ভ্যাকসিন।

Advt

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...