Tuesday, April 7, 2026

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে হবে পরীক্ষা?

Date:

Share post:

রবিবার থেকে আগামী ১৫ দিন কার্যত লকডাউনের (Lockdown) ঘোষণা করার পাশাপাশি মাধ্যমিক (secondary) ও উচ্চমাধ্যমিক (Higher secondary) গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার, নবান্নে সাংবাদিকদের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) জানান,
জুন মাসে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

মাধ্যমিক জুন মাসের প্রথম সপ্তাহে এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সপ্তাহে হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যজুড়ে কার্যত লকডাউন পরিস্থিতিতে বড় পরীক্ষার আয়োজন করা সম্ভব নয় বলেই আপাতত ওই দুটি পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। পরে নির্দেশিকা জারি করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুন-‘রবীন্দ্রনাথ হতে একজন ব্যর্থ, আর একজন গান্ধী হতে চেষ্টা করছেন’, সায়নীর নিশানায় রাজ্যপাল

আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জুন মাসে কোনও পরীক্ষা হবে না। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাদফতেরর পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে পর্ষদ এবং সংসদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। সেখানেই সিদ্ধান্ত হবে পরীক্ষা হলেও তা কী ভাবে হবে। কথা বলে পরে সূচি তৈরি হবে। তারপর নির্দেশিকা জারি করবে শিক্ষা দফতর।

Advt

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...