Saturday, April 4, 2026

রাজ্যপালের অনুমতির দিনেই গ্রেফতারের চিত্রনাট্য তৈরি হয়ে যায়

Date:

Share post:

রাজনৈতিক প্রতিহিংসা? হিসাব মেলাতে গিয়ে অনেকেই এ কথা বলছেন। কেন? ভোটের ফল বেরনোর কয়েক দিন আগেই ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন স্পিকারের অনুমতি আগে নেওয়া হল না? প্রশ্ন উঠছে। আর সেদিনই পরিষ্কার হয়ে যায় নারদ মামলায় গ্রেফতারের চিত্রনাট্য।

২০১৬তে সাংবাদিক স্যামুয়েল ম্যাথুর স্টিং অপারেশন প্রকাশ্যে আসার পরেই অর্থ নেওয়ার অভিযোগ ওঠে পুলিশ কর্তা এস এম মির্জা, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, সৌগত রায়, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। মির্জাকে এই মামলায় গ্রেফতার করা হয়। তিনি আপাতত জামিনে মুক্ত। যে সময়ে এই ঘটনা ঘটে, তখন মুকুল, শুভেন্দু, প্রসূন, অপরূপা, সৌগত সাংসদ ছিলেন। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি পেতে হবে। কিন্তু তাদের বিরুদ্ধে কেন এখনও অনুমতি চাওয়া হলো না? কেন পাঁচ বছরের মধ্যে অনুমতি চাওয়া হয়নি, সে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। যাঁরা বিধায়ক তাদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে বিধানসভার অধ্যক্ষের অনুমতি দরকার। কিন্তু সেটাও করা হয়নি। অধ্যক্ষকে উপেক্ষা করে রাজ্যপালকে দিয়ে অনুমতি নেওয়া হয়েছে। এই মামলায় এতো তাড়াহুড়ো যদি থাকে তাহলে সেই সময়ে সাংসদ থাকা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষ বা রাজ্যসভার চেয়ারম্যানের অনুমতি কেন নেওয়া হয়নি বিগত ৫ বছরে? এ প্রশ্নের উত্তর দিতে হবে সিবিআইকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...