Saturday, June 27, 2026

কেন্দ্রের ভুল নীতির সমালোচনা, কোভিড উপদেষ্টার পদ থেকে ইস্তফা বিজ্ঞানীর

Date:

Share post:

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ( New York Times) বিজ্ঞানী ও কোভিড গবেষক শাহিদ জামিলের (virologist & covid scientist Shahid Jameel) একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি ভারতে কম সংখ্যায় করোনা পরীক্ষা, টিকাকরণের অত্যন্ত শ্লথ ও মন্থর গতি, ভ্যাকসিন(vaccination crysis) সঙ্কট, অক্সিজেন (oxygen crysis) সংকট ইত্যাদি বিষয়গুলিকে প্রকাশ্যে এনেছিলেন। শুধু তাই নয় মার্চ মাসেই যে ভারতে নতুন অতি সংক্রামক ভ্যারিয়েন্ট সংক্রমণ হতে পারে সে বিষয়ে কেন্দ্রকে নাকি আগাম সাবধান করেছিলেন জামিল। কিন্তু জামিলের অভিযোগ সে বিষয়ে কেন্দ্র উদাসীনতা দেখিয়েছিল। আর এইসব কারণেই কেন্দ্রের কোভিড উপদেষ্টা প্যানেল থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন বিজ্ঞানী জামিল। অন্তত আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমনটাই দাবি করছে। সংকটজনক করোনা পরিস্থিতিতে ভ্যারিয়েন্ট নির্ধারণের জন্য বৈজ্ঞানিক উপদেষ্টাদের নিয়ে একটি প্যানেল প্যানেল গড়েছিল কেন্দ্র। সেই ফোরামের অংশ ছিলেন ভাইরলজিস্ট শাহিদ জামিল। কিন্তু বাড়তি সংক্রমণের এই সঙ্কটময় পরিস্থিতিতে কোভিড প্যানেল থেকে ইস্তফা দিলেন তিনি।

যদিও শাহিদ জামিল নিজের পদত্যাগ নিয়ে কিছু বলতে চাননি । শুধু জানিয়ছেন, তাঁর ইস্তফার খবর সত্যি। এর বাইরে তিনি কিছু বলতে চান না। সংবাদ সংস্থা রয়টার্সকে প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “আমি কারণ জানাতে বাধ্য নই।”এ বিষয়ে ওই কোভিড প্যানেলআইএনএসএসিওজি-এর সেক্রেটারি রেণু স্বরূপ কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...