Saturday, April 4, 2026

উত্তরপ্রদেশে ফের বালিতে পোঁতা মৃতদেহ উদ্ধার

Date:

Share post:

উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় বালিতে পোঁতা মৃতদেহ বেরিয়ে আসার ঘটনা এখনও চলছে ৷ কিছুদিন আগেই স্থানীয় একটি শ্মশানের কাছে অসংখ্য মৃতদেহ উদ্ধার হয়েছিল ৷
মঙ্গলবার ফের একবার রায়বরেলির উঁচাহার এলাকায় গোকনা শ্মশানঘাটে একই ঘটনার পুনরাবৃত্তি ৷ গঙ্গার তীরে গড়ে ওঠা শ্মশানের আশপাশে হদিশ মিলেছে অসংখ্য মৃতদেহের ৷ সেগুলি বালি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল ৷
সামান্য খানিকটা খুঁড়েই মৃতদেহগুলি সেই অগভীর গর্তে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৷ তারপর সেগুলির উপর বালি চাপা দিয়ে দেওয়া হয় ৷ ফলে একটু বৃষ্টি হতেই উপরের বালি ধুয়ে গিয়ে মৃতদেহ বেরিয়ে পড়ে ৷ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
স্থানীয়রা জানিয়েছেন, এখানকার শ্মশানে বহু মানুষই তাঁদের প্রিয়জনের দেহ দাহ করতে আসেন ৷ সোমবার রাত থেকে এখানে টানা বৃষ্টি শুরু হয় ৷ ফলে নদীর তীরবর্তী এলাকার বালি ধুয়ে যায় ৷ আর তাতেই বালির নীচে পোঁতা দেহ উপরে উঠে আসে ৷
একাংশ আবার দাবি করেছেন , এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই দেহগুলি নদীর তীরে পুঁতে দেওয়া হয়েছিল ৷ মনে করা হচ্ছে, মৃতরা সকলেই অত্যন্ত দরিদ্র পরিবারের ৷ সেই কারণেই দেহ নদীর পাড়ে পুঁতে দিয়ে চলে যান তাঁরা ৷ পাশাপাশি, মৃতদের একাংশ করোনা আক্রান্ত বলেও মনে করছেন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, করোনায় মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার ৷

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...