Friday, June 26, 2026

প্রয়াত সাহিত্যিক সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক (renowned writer and journalist) শীর্ষ বন্দ্যোপাধ্যায় (Sirso banerjee) প্রয়াত হলেন । সোমবার রাতে গড়িয়াহাটে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৫০। তার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার মোটামুটি সুস্থই ছিলেন তিনি। ভোররাতে বাথরুমে যান। কিন্তু দীর্ঘক্ষণ সেখান থেকে না বেরনোয় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। সকালে বাথরুমের দরজা খুলে তাঁর মেয়ে বাবাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে পারিবারিক চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে সাহিত্য ও সংবাদ জগতের অপূরণীয় ক্ষতি হলো। বহু উপন্যাস লিখেছেন তিনি। তাঁর লেখা উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হল ‘শার্দুল সুন্দরী’। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪। সাহিত্য দুনিয়ার পাশাপাশি সংবাদ জগতেও বলিষ্ঠ ও স্বচ্ছন্দ গতি ছিল শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের । একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন তিনি। সোমবার রাত্রেই ফেসবুকে জলরঙে আঁকা কালো আকাশের ছবি পোস্ট করে লিখেছিলে, ‘ওরে ঝড় নেমে আয়।’ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সাহিত্য ও সংবাদ জগত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...