Saturday, April 4, 2026

গৃহবন্দি ৪ নেতার পদে পদে নজরদারি

Date:

Share post:

জেল হেফাজতে থাকতে না হলেও, রীতিমতো নজরদারিতে গৃহবন্দি থাকতে হবে ৪ নেতা-মন্ত্রীকে। শুক্রবার, নারদ মামলার শুনানি শেষ হওয়ার পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়কে (Shobhan Chatterjee) গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। নেতা-মন্ত্রীর আইনজীবীরা জানিয়েছিলেন, তাঁদের সরকারি কাজ করতে দেওয়া হোক। বাড়ি থেকেই কাজের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে, এক্ষেত্রে মানতে হবে বেশ কয়েকটি নিয়ম।

এক নজরে কলকাতা হাইকোর্টের (Highcourt) নির্দেশ:

• করোনা পরিস্থিতিতে কাজ করার বিষয়ে আংশিক অনুমতি
• সব কাজই করতে হবে অনলাইনে
• অনলাইনে ফাইল দেওয়া নেওয়া হবে, আলোচনা     করতে হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে
• সরকারি কোনও আধিকারিক দেখা করতে পারবেন না
• ভিডিও (Video) কলের বিস্তারিত তথ্য নথিভুক্ত থাকবে
• সরকারি দফতরের কাজ ছাড়া অন্য কাজে ভিডিও কল করা যাবে না
• বিশেষ দরকারে কেউ দেখা করতে এলে, কী কারণে আসছেন, কতক্ষণ থাকছেন, তা বিস্তারিত নথিবদ্ধ থাকবে
• বাড়ির ঢোকার রাস্তায় যদি সিসিটিভি না থাকলে, জেল কর্তৃপক্ষকে তার ব্যবস্থা করতে হবে
• কে বা কারা যাওয়া-আসা করছেন সব নজরদারি করতে হবে
• এই সিসিটিভি ফুটেজ ভবিষ্যতের জন্য সেভ রাখতে হবে

গৃহবন্দি থাকার বিষয়টি নিয়ে ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম জানান, “বাবার হাতে পেন্সিল দিয়ে তার সিসটা ভেঙে দেওয়া হয়েছে”।

আরও পড়ুন- করোনায় প্রয়াত চিপকো আন্দোলনের নেতা পদ্মবিভূষণ সুন্দরলাল বহুগুনা

Advt

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...